চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 03, মার্চ 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনে পরিণত করার দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনে আইনে রূপান্তর করার দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশটি পাস না হলে এর কার্যকারিতা হারাবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার। তিনি বলেন, টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী দেশে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ২ কোটি ১৩ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয় তামাকজনিত রোগে—দৈনিক গড়ে ৫৪৫ জন। বৈজ্ঞানিক গবেষণায় স্বীকৃত যে পরোক্ষ ধূমপানও সরাসরি ধূমপানের সমান ক্ষতিকর। তাই পরোক্ষ ধূমপান থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল স্বাক্ষরকারী প্রথম দেশ এবং এর ধারাবাহিকতায় তৎকালীন সরকার ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এবারও বিএনপির নির্বাচনী ইশতেহারে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ (ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ব্যাধি ইত্যাদি) নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, উক্ত অধ্যাদেশে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষার জন্য সকল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ এবং ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান বিলুপ্ত, বিক্রয়স্থলে প্রদর্শন ও সব ধরনের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, সিগারেটের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ৭৫ শতাংশে উন্নীত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার স্থানের ১০০ মিটারের মধ্যে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। বক্তারা বলেন, এসব পদক্ষেপ অকালমৃত্যু কমাবে, স্বাস্থ্যব্যয় হ্রাস করবে এবং তরুণ প্রজন্মকে তামাকের নেশা থেকে দূরে রাখবে।

ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নতুন প্রজন্মকে রক্ষায় অধ্যাদেশটি যুগান্তকারী; তাই সংসদের প্রথম অধিবেশনেই এটিকে আইনে রূপান্তর করতে হবে।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, আইনটি পাস হলে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা পাবে, তামাকজনিত অসুস্থতা ও মৃত্যু কমবে। তিনি সতর্ক করেন, আইন পাস না হলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে হবে।

ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর প্রোগ্রাম কো-অরডিনেটর জেবা আফরোজা, উবিনীগের প্রোজেক্ট কো-অরডিনেটর হাসানুল হাসিব আল গালিব, পিপিআরসির প্রতিনিধিসহ অন্যরা।

এছাড়াও ঢাকা আহছানিয়া মিশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, নারী মৈত্রী, প্রগতি জন্য জ্ঞান (প্রজ্ঞা), পিপিআরসি, উবিনীগের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags: জনস্বাস্থ্য সুরক্ষাতামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
Previous Post

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বিপর্যয়, এয়ারলাইন্সের নীরবতায় ভোগান্তি

Next Post

কর্ম, সৃজন ও মননে অনবদ্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

Next Post

কর্ম, সৃজন ও মননে অনবদ্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

ছবি: সংগৃহীত

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT