ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আড়তদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার ১৫ শতাংশ কোরবানী কম হয়েছে। তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলে আড়তদাররা লাভবান হবেন। তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা। গত বছরের ৪০ শতাংশ চামড়া এখনো রয়ে গেছে, জানান তারা।








