বিদেশিদের সংলাপে বসার তাগিদের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় তারা কার সাথে সংলাপ করবে? আওয়ামী লীগের সম্পাদকম-লীর সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার পদত্যাগ সংবিধানের চরম লঙ্ঘন। বিএনপি একদফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।







