চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচিতে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 11, অক্টোবর 2024
in জনপদ, যশোর
A A
পল্লী বিদ্যুৎ সমিতির লোগো, বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়রানীমূলক বদলির প্রতিবাদে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এই ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম ইছাহাক আলীর অপসারণ ও গ্রেপ্তারের দাবিও করেছেন পল্লী বিদ্যুত সিমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান। এর আগে গত বুধবার তাদের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লাইনম্যানসহ বিভিন্ন পদে হয়রানিমূলক বদলিসহ নানা সময়ে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। সিনিয়র জিএম ইছাহাক আলীর নির্দেশে ভাড়াটে ও বহিরাগত সন্ত্রাসীরা সমিতির কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে জুনিয়র ইঞ্জিনিয়ার মো. শাহানুর হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হন।

বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারীরা বলেন, কেপিআইভূক্ত বিদ্যুৎ কেন্দ্রের মতো সংবেদনশীল জায়গায় ভাড়াটে সন্ত্রাসী এনে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ন্যাক্কারজনক। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা উৎসবের সময় কর্মসূচিতে এই ধরনের হামলা ঘটনা উস্কানিমূলক ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। জিএম ইছাহাক আলী এর আগেও কর্মকর্তা/ কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, প্রাণ নাশের হুমকি দেন। এছাড়াও তিনি নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ যৌন নিপীড়ন করেন। তিনি একজন স্বীকৃত দুর্নীতিবাজ কর্মকর্তা। বিভিন্ন সময় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। বিষয়গুলো ইতোপূর্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর চেয়ারম্যানসহ বিদ্যুৎ বিভাগকেও অবগত করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে তারা দাবি করেন, বুধবারে হামলার ঘটনায় মূল ইন্ধনদাতা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সদস্য (বিতরণ ও পরিচালনা) দেবাশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (প ও প) বিশ্বনাথ শিকদার, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মো. ইদ্রিস, নির্বাহী পরিচালক মো. আসাফউদ্দৌলা, পরিচালক (প্রশিক্ষণ পরিদপ্তর) মো. শফিকুর রহমান ও পরিচালক (সম্পত্তি ও লজিস্টিক পরিদপ্তর) ফকির শরীফ উদ্দিন আহমেদ। সিনিয়র জিএম ইছাহাক আলীকে গ্রেপ্তারের পাশাপাশি তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।

অন্যথায়, দেশের অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতিতে এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সিনিয়র জিএম ইছাহাক আলী এবং প্রশাসন দায়ী থাকবে।

Tags: যশোরহামলা
Previous Post

ক্যাচ ছাড়া-ডটবল, সমস্যার শেষ নেই বাংলাদেশ দলে

Next Post

সরাসরি: বাংলাদেশ-ভারত হায়দরাবাদ টি-টুয়েন্টি

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা ট্রফি হাতে, মাঠে উল্লাসে ভরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: বাংলাদেশ-ভারত হায়দরাবাদ টি-টুয়েন্টি

গ্রেপ্তার ৫ জনের ছবি, পুলিশ ও সন্দেহভাজনরা একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাটের ভাগাভাগি নিয়ে হাতাহাতি থেকে হত্যা, গ্রেপ্তার ৫: পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT