চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা থেকে রটারড্যামে তাওকীরের ‘দেলুপি’

‘ব্রাইট ফিউচার’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘দেলুপি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 13, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
দুলেপি সিনেমার দৃশ্যে দুই চরিত্রের মধ্যে সংলাপ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার মাটি, নদী ও মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর) ২০২৬–এ। তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৫তম আসর। বিশ্বের খ্যাতনামা নির্মাতা, উদীয়মান প্রতিভা ও স্বাধীনধারার চলচ্চিত্রের প্রতিনিধিদের অংশগ্রহণে এই আসরটি বরাবরের মতোই আন্তর্জাতিক সিনেমা অঙ্গনের গুরুত্বপূর্ণ মিলনমেলা হতে যাচ্ছে। সেই মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দেলুপি’।

বাংলাদেশি স্বাধীনধারার চলচ্চিত্রের জন্য এই নির্বাচন নিঃসন্দেহে গর্বের। রটারড্যামের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে সিনেমাটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সাধারণত নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়, যেখানে নতুন কণ্ঠ ও নতুন ভাষার সিনেমাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রটারড্যামে নির্বাচিত হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত ‘দেলুপি’ টিম। অনুভূতি প্রকাশ করে পরিচালক তাওকীর ইসলাম বলেন,“রটারড্যাম থেকে প্রথম মেইল পেয়ে যখন জানলাম তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন আমরা কিছুটা বিপাকে পড়ে যাই। কারণ সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের আমরা কথা দিয়েছিলাম- তাদেরকেই আগে সিনেমাটি দেখাবো।”

তিনি আরও বলেন,“একই সঙ্গে আমাদের ইচ্ছা ছিল, আগে বাংলাদেশের মানুষ সিনেমাটা দেখুক। এই বিষয়টি আমরা ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে জানাই এবং তারা বিষয়টি সম্মান জানিয়ে রাজি হন। এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে ‘দেলুপি’ পৌঁছাবে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের।”

রটারড্যামের মতো বিশ্বমানের উৎসবে ‘দেলুপি’র অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রচর্চাকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে তুলে ধরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: উৎসবখুলনাচলচ্চিত্র উৎসবতাওকীরদেলুপিলিড বিনোদনসিনেমা
Previous Post

আলুতে কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া ও দেশে প্রথমবার আলু উৎসব

Next Post

মেসি উন্মাদনায় কলকাতার স্টেডিয়ামে তাণ্ডব, টিকিট কেটেও বঞ্চিত দর্শকরা

Next Post
মেসি উন্মাদনায় কলকাতার স্টেডিয়ামে তাণ্ডব, দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি উন্মাদনায় কলকাতার স্টেডিয়ামে তাণ্ডব, টিকিট কেটেও বঞ্চিত দর্শকরা

সন্ধানকারীরা ২৫ ফুট গভীর খাদ্য থেকে শিশুকে উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২ বছরের শিশু সাজিদকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT