চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি যুবক হোয়াটসঅ্যাপে গ্লোবাল হেড কুনাল শাহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

একসময় ডেলিভারি বয় এবং ডেটা-এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করা ক্রেড-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্ক জাকারবার্গের কোম্পানির নেতৃত্বাধীন ভারতীয় ফিনটেক সংস্থা মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ৯০০ মিলিয়ন ডলারের অর্থায়নের পর ক্রেড-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহকে তাদের মেসেজিং প্ল্যাটফর্মের গ্লোবাল হেড হিসেবে নিয়োগ দিলে তিনি স্টার্টআপ জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

কুনাল শাহ বাস্তববাদী, সহানুভূতিশীল এবং রসিক একজন মানুষ। তিনি এমন একজন মানুষ যিনি প্রায় ১৪/১৫ বছর বয়সেই কঠোর পরিশ্রম শুরু করেন। বাবার ব্যবসা ভেঙে পড়ার পর পরিবার দেউলিয়া হয়ে গেলে, তিনি তাদের ভরণপোষণের জন্য বিভিন্ন ছোটখাটো কাজ করতেন। ১৬ বছর বয়সের মধ্যেই তিনি ডেলিভারি বয়, ডেটা অপারেটর, মেহেদি কোন বিক্রেতা, সাইবার ক্যাফে অপারেটর, পাইরেটেড সিডি বিক্রেতা এবং কম্পিউটার শিক্ষক হিসেবে কাজ করে আর্থিক সফলতা অর্জন করেন।

অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বড় কিছু তৈরি করতে গেলে সহানুভূতি কোনো ঐচ্ছিক বিষয় নয় বলে বিশ্বাস করেন কুনাল শাহ।

তিনি বলেন, আপনি যদি ভোক্তাদের ব্যক্তিগত অনুভূতির প্রতি সহানুভূতিশীল না হন, তবে আপনি তাদের আচরণ পরিবর্তন করতে অনুপ্রাণিত একটি দল পাওয়ার আশা করতে পারেন না এবং যখন কেউ কিছু তৈরি করার চেষ্টা করে, তার কাছে দীর্ঘ সময়ের জন্য সহানুভূতিহীন থাকার কোনো বিকল্প থাকে না।”

সহানুভূতিশীল নেতা ছাড়াই অনেক কোম্পানিকে তিনি ভালো করতে দেখেছেন, কিন্তু তা কেবল একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, এরপর সবকিছু ভেঙে পড়ে বলে মন্তব্য করেন কুনাল শাহ।

হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে যোগ দিতে ক্রেডের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কুনাল শাহ। তবে তিনি তার ব্যক্তিগত শেয়ার ধরে রাখবেন বলে জানান।

ক্রেডের বর্তমানে ১ কোটি ৭০ লক্ষ মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং এর ব্যবসাটি একটি মেম্বার-অনলি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়েছিল, যা ব্যবহারকারীদের সময়মতো ক্রেডিট কার্ড বিল পরিশোধের জন্য পুরস্কৃত করেছে।

এক বিবৃতিতে জাকারবার্গ বলেছেন, শাহ ক্রেডকে “ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থা” হিসেবে গড়ে তুলেছেন এবং বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপটি চালানোর জন্য প্রয়োজনীয় “সৃষ্টিশীল মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি” নিয়ে এসেছেন।

অন্যান্য বিখ্যাত ভারতীয় স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের মতো কুনাল শাহের আইআইটি-আইআইএম ডিগ্রি বা অন্তত কারিগরি শিক্ষা ছিল না। তিনি মুম্বাইয়ের উইলসন কলেজে দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন। কারণ, এটিই ছিল একমাত্র বিষয় যেখানে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস ছিল। দিনের বাকি সময়টা তিনি ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কলেজ শেষ করার পর কুনাল শাহ মুম্বাইয়ের নারসি মনজি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ-এ এমবিএ-তে ভর্তি হন, কিন্তু ডিগ্রি শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন।

২০২১ সালে এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি বুঝতে পেরেছিলাম একটি কাঠামোগত প্রোগ্রামের মাধ্যমে শেখার চেয়ে নিজে নিজে শেখাই আমার জন্য ভালো ছিল, কারণ পাঠ্যক্রম এবং তত্ত্বগুলো মূলত নাম্বার পাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল, বিষয়গুলো বোঝার জন্য নয়। তাই আমার কাছে একটি মাধ্যম হিসেবে এমবিএ কার্যকর ছিল না।”

তবে, তিনি এটাও বলেন, যদিও এমবিএ তার জন্য কার্যকর ছিল না, তার মানে এই নয় যে তিনি অন্যদের জন্য এমবিএ-এর গুরুত্ব বোঝেন না।

মাত্র দশম শ্রেণি পাস, ক্রেড-এর সিনিয়র লিডার কুনাল শাহ বলেন, তিনি এমন একজন যিনি কর্মী নিয়োগের সময় ডিগ্রিকে কখনো পাত্তা দেননি, বরং বহুমুখী এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসা মানুষদের ওপর বেশি মনোযোগ দিয়েছেন। এমনও ঘটনা ঘটেছে যেখানে লিঙ্কডইন-এ শাহকে সরাসরি ট্যাগ করার পর অনেকেই ক্রেড-এ ইন্টার্নশিপ পেয়েছেন।

২০১৮ সালে ব্যক্তিগত উদ্যোগে ক্রেড শুরু করার আগে ১ মিলিয়ন ডলার বিনিয়োগে কুনাল শাহ ভারতের প্রথম দিকের ডিজিটাল পেমেন্ট স্টার্টআপগুলোর অন্যতম ফ্রিচার্জ গড়ে তোলেন, যা ২০১৭ সালে প্রায় ৬০ মিলিয়ন ডলারে অ্যাক্সিস ব্যাংকের কাছে বিক্রি করা হয়েছিল।

ক্রেড-এ মেটার ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণের ফলে কোম্পানিটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে। কুনাল শাহ হোয়াটসঅ্যাপের বর্তমান গ্লোবাল হেড উইল ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হবেন, যিনি মেটার মধ্যে একটি নতুন ভূমিকায় স্থানান্তরিত হচ্ছেন এবং এআই-চালিত গ্রাহক পণ্যগুলোর ওপর মনোযোগ দেবেন। ক্রেড-এ, মিতেন সম্পত, যিনি কৌশল এবং অর্থায়নের দায়িত্বে ছিলেন, তিনি অন্তর্বর্তীকালীন সিইও-র দায়িত্ব নেবেন।

ভারত হোয়াটসঅ্যাপের বৃহত্তম বাজার, যেখানে ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি। অ্যাপটির বিশ্বব্যাপী ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। ব্যবসায়িক মেসেজিং এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মেটার পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির জন্য ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। কুনাল শাহের এই নিয়োগকে এই অ্যাপকে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Previous Post

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

Next Post

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
বিশ্ব অর্থনৈতিক ফোরামে আলোচনা করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত বাজেটের আলোচনা ও তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT