চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণে হুমকির মুখে দিল্লির শিশুদের স্বাস্থ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু কাঁদছে, অক্সিজেন মাস্ক পরা, দিল্লির বায়ুদূষণে স্বাস্থ্য ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিকে ঘিরে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের বায়ুদূষণ এখন শিশুদের জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলছে। শহরের সর্বত্র ধোঁয়াচ্ছন্ন পরিবেশে শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জি ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চিকিৎসকদের মতে, আগের যেকোনো সময়ের তুলনায় এখন শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি। দিল্লির নয়ডার একটি শিশু ক্লিনিকে গিয়ে দেখা যায়, অপেক্ষা কক্ষ ভর্তি উদ্বিগ্ন মা বাবা। অনেক শিশু কাশি ও শ্বাসকষ্টে ভুগছে।

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা শিশির ভাটনাগর জানান, পূর্বে যেখানে ২০ থেকে ৩০ শতাংশ রোগী এ ধরনের সমস্যায় ভুগতেন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৭০ শতাংশে। তার মতে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো সম্পূর্ণ গড়ে ওঠেনি, ফলে দূষিত বায়ুর ক্ষুদ্র কণা দ্রুত ফুসফুসে প্রবেশ করে প্রভাব ফেলছে।

গত এক মাস ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ থেকে ৪০০ এর মধ্যে অবস্থান করছে। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মাত্রার ২০ গুণেরও বেশি। এ ধরণের দূষিত বায়ু সুস্থ মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে এর প্রভাব আরও মারাত্মক হতে পারে।

পালমোনোলজি বিশেষজ্ঞ ডা এ ফাতাহুদ্দিন জানান, দরিদ্র ও বস্তির শিশুদের ওপর প্রভাব সবচেয়ে বেশি। সঙ্কীর্ণ ঘর, রান্নার ধোঁয়া ও যানবাহনের ধোঁয়ার মধ্যে থাকার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। ছোটবেলায় এ ধরনের সংক্রমণ চিকিৎসা না হলে পরবর্তীতে তা ফুসফুসের জটিল রোগে রূপ নিতে পারে।

প্রতি বছর দূষণ রোধে জরুরি উদ্যোগ নেওয়া হলেও ফল মিলছে না। চলতি বছর নির্মাণকাজ বন্ধ রাখা, দূষণকারী যানবাহন নিয়ন্ত্রণ ও কৃত্রিম বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। অনেক পরিবার এখন দিল্লি ছেড়ে অন্যত্র যাওয়ার কথা ভাবছে।

Tags: দিল্লিবায়ুদূষণ
Previous Post

গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার, সেনাবাহিনীর ক্ষমতা দখল

Next Post

ব্রিটেনের বার্ষিক বাজেট পেশ

Next Post
ব্রিটেনের বাজেট পেশের সময় পার্লামেন্টে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের বার্ষিক বাজেট পেশ

সন্দ্বীপের নতুন চরে কৃষকেরা কাজ করছেন, কৃষি কাজে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দ্বীপে জেগে ওঠা নতুন চরে স্বপ্ন বুনছেন কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT