চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 14, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লি হাইকোর্ট ভবন, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের স্বাধীনতা দিবসের এক দিন আগে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এ ঘটনায় রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চলছে কড়া তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি পাওয়ায় রাজধানীর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্ত করার পাশাপাশি এর সত্যতা যাচাইয়ে কাজ করছে।

এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। ওই ঘটনার পরও নিরাপত্তা প্রোটোকল জোরদার করেছিল পুলিশ।

স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে পরপর এ ধরনের হুমকির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: দিল্লি হাইকোর্টবোমা হামলার হুমকিভারতের স্বাধীনতা দিবস
Previous Post

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

Next Post

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

Next Post
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আসিয়ান কাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের জন্য শুভেচ্ছা ও সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT