চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে শীর্ষে দিল্লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 05, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাডিলেডে ক্রিকেট খেলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান আইপিএলে টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হলো চেন্নাই সুপার কিংসকে। এবার নিজেদের শক্তিমত্তার জায়গা ঘরের মাঠেও হেরেছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে ঋতুরাজ গায়কোয়াডের দল হেরেছে ২৫ রানে। প্রতিযোগিতায় ঘরের মাঠে দিল্লির বিপক্ষে এটি তাদের তৃতীয় হার। সবশেষ ২০১০ সালে নিজেদের মাঠে দিল্লির বিপক্ষে হেরেছিল চেন্নাই।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে চেন্নাই।

জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে সবগুলো জিতে তাদের পয়েন্ট ৬। আরেক অপরাজিত দল পাঞ্জাব কিংস ২ ম্যাচের ২টিতেই জিতেছে, ৪ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে। চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচ খেলে জিতেছে কেবল একটিতে। ২ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তারা আছে ৮ নম্বরে।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে চেন্নাই। ৩ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। ১৩ রান করে বিদায় নেন ডেভন কনওয়ে। ৫ রান আসে অধিনায়ক ঋতুরাজের ব্যাট থেকে।

মিডল অর্ডারে একাই লড়াই চালিয়ে যান বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু পরাজয় এড়াতে পারেনি চেন্নাই। ৫ উইকেট হারিয়ে তারা থামে ১৫৮ রানে।

এর আগে ব্যাটে নেমে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৫১ বলে ৭৭ রান করেন লোকেশ রাহুল। ৩৩ রান আসে অভিষেক পোড়েলের ব্যাট থেকে।

Tags: আইপিএল-২০২৫চেন্নাইদিল্লিলিড স্পোর্টস
Previous Post

পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’?

Next Post

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী

Next Post
রাজধানীর গুলিস্তানে ঈদ শেষে ফিরছেন মানুষ, যানজট ও ভিড় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী

চিকিৎসা কেন্দ্রে আহত রোগীদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT