ব্রাজিলে বন উজাড় কর্মকাণ্ড বিশ্বের বৃহত্তম বনাঞ্চল আমাজনকে ভবিষ্যতে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমাজনে গত মার্চ মাসে আগের তুলনায় ১৪ শতাংশ বেশি উজাড় কার্যক্রম চালানো হয়েছে।
স্পেস রিসার্চ এজেন্সি ইনপের এক গবেষণায় দেখা গেছে, মার্চ মাসে ব্রাজিলের আমাজনে ৩৫৬ বর্গ কিমি (১৩৭ বর্গ মাইল) বন উজাড় করা হয়েছে। ব্রাজিলের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আগস্ট থেকে জুলাই পর্যন্ত বার্ষিক বন উজাড়ের পরিমাপ করে থাকে। সে তথ্যানুযায়ী, আগস্ট ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত বছরে ৩৯ শতাংশ বন উজাড় বেড়েছে।
স্থানীয় পরিবেশগত গ্রুপ ক্লাইমেট অবজারভেটরি’র প্রধান মার্সিও অ্যাস্ট্রিনি বলেছেন, ‘আমাজন এখনও সুশাসনের বিশাল অভাবের মধ্যে ভুগছে। নতুন সরকারকে পরিবেশগত অপরাধ দমনের জন্য জরুরিভাবে কাজ করা দরকার, যা আগের সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল।’
গত ১৫ বছরে জাইর বলসোনারোর সময় ব্রাজিলের বনাঞ্চলে ঢালাই ও মরুকরণ অধিকহারে বেড়ে গিয়েছিল। জানুয়ারিতে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতায় আসার পর, আমাজনে উজাড় কার্যক্রম বন্ধ করার প্রতিশ্রুতি দেন।









