চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাপি ঋণের পুনঃতফসিলের সুযোগ সর্বোচ্চ ১০ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি হিসেবে চিহ্নিত ঋণও বিশেষ সুবিধায় পুনঃতফসিলের আওতায় আনা যাবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা যেকোনো খেলাপি ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। এর মধ্যে দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড রাখা যাবে। ফলে খেলাপি ঋণগ্রহীতারাও বিশেষ সুবিধা পেয়ে নতুন করে ঋণ পরিশোধের সুযোগ পাবেন।

অশ্রেণীকৃত মেয়াদি ঋণের ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। পূর্বে পুনঃতফসিল করা ঋণসহ এসব ঋণ বিআরপিডি সার্কুলার নং ১৬/২০২২–এ নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দুই বছর বাড়িয়ে পুনর্গঠনের সুযোগ থাকবে।

বিশেষ এক্সিট সুবিধার ক্ষেত্রেও নতুন ছাড় দেওয়া হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী ডাউনপেমেন্ট গ্রহণের পাশাপাশি এক্সিট সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে। কিস্তি পরিশোধের বিধান একই থাকলেও বছরে অন্তত ঋণের ২০ শতাংশ পরিশোধ করতে হবে।

এই সময়ে ঋণটি ‘এক্সিট (এসএমএ)’ শ্রেণিতে দেখাতে হবে এবং সাধারণ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। প্রকৃত আদায় না হলে আগে রাখা স্পেসিফিক প্রভিশন আয় হিসেবে গণ্য করা যাবে না।

তবে তিন মাসের টানা কিস্তি বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধ না হলে ঋণ আবার নিয়মিত শ্রেণিকরণের আওতায় নিতে হবে। পুরো ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন ঋণ সুবিধাও পাবে না।

Tags: ঋণ পুনঃতফসিলবাংলাদেশ ব্যাংক
Previous Post

মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

Next Post

নৌবাহিনীর সমুদ্র মহড়ায় বঙ্গোপসাগরে সতর্কবার্তা

Next Post
নৌবাহিনীর মহড়ার জন্য বঙ্গোপসাগরে সতর্কতা নির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর সমুদ্র মহড়ায় বঙ্গোপসাগরে সতর্কবার্তা

ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইল বস্তিতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT