চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ছবিতে ‘পাঠান’ এর রুবাই ও ‘টাইগার’ এর জোয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 01, মার্চ 2023
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী রুবাই ও জোয়া, এক ছবিতে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই সিনেমায় দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে। ‘পাঠান’ সিনেমার চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন সম্প্রতি সেরকম ইঙ্গিত দিয়েছেন।

একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আয় করেছে ১০০০ কোটি রুপির বেশি। এই ছবির চিত্রনাট্যকার রাঘবন সম্প্রতি জানিয়েছেন, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে দীপিকা ও ক্যাটরিনাকে দেখা যেতে পারে এক সঙ্গে।

অর্থাৎ ‘পাঠান’-এর ‘রুবাই’ ও ‘টাইগার’ সিরিজের ‘জোয়া’ চরিত্র দুটিকে একই ছবিতে নিয়ে আসতে চাইছেন তিনি। তবে এই নারীকেন্দ্রিক স্পাই ছবি কে পরিচালনা করবেন তা জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আরেক ছবি ‘টাইগার থ্রি’ মুক্তির দিন ঘনিয়ে আসছে। ১০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগেই চিত্রনাট্যকারের এই ইঙ্গিত ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

দীপিকা ও ক্যাটরিনা দুজনেই রণবীর কাপুরের প্রাক্তন। দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। এতে দুই নায়িকার সম্পর্কের অবনতি হয়। দুজনকে এক ছবিতে দেখার জন্য তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: ক্যাটরিনা কাইফটাইগারদীপিকা পাড়ুকোনপাঠানসিনেমাস্পাই
Previous Post

ইবি শিক্ষার্থী নির্যাতন: ৫ ছাত্রীকে বহিষ্কার ও প্রভোস্টকে প্রত্যাহারে নির্দেশ

Next Post

ট্রেনের টিকিট কাটতে আজ থেকে নতুন নিয়ম চালু

Next Post
ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইন পদ্ধতি ও নতুন নিয়ম. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের টিকিট কাটতে আজ থেকে নতুন নিয়ম চালু

প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বীমার অর্থ দিতে বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে নিরূপণ করে বীমার অর্থ দিতে বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT