চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

৮ ঘণ্টা কাজের শর্ত কি ভুলে গেলেন অভিনেত্রী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in বিনোদন
A A

গেল কয়েক মাস ধরেই দীপিকার আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে তোলপাড় সিনেদুনিয়া। সেই  তিনিই এবার আসন্ন মাতৃত্বের মধ্যে চূড়ান্ত ব্যস্ত! কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না।

শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোনের ২০২৬-এর ডায়েরির পাতা নাকি ফাঁকা নেই! দুটো বড় বাজেটের ছবি আর মুঠোভর্তি বিজ্ঞাপনী ছবি, এই দিয়েই তার এ বছরের ক্যালেন্ডার পূর্ণ।

সম্প্রতি দীপিকা ও রণবীর জানিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান আসার খবর। চিকিৎসকদের মতে, দীপিকার হাতে সাড়ে ছয় মাসের মতো সময় রয়েছে। হাতের ১৮০ দিনের এক মুহূর্ত যাতে অকারণে নষ্ট না হয়, তার জন্য আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। যারই প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছে তার কর্মব্যস্ততার দিনলিপি।

শোনা যাচ্ছে, তিনি একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাবেন। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিং করবেন। নায়িকা একই সঙ্গে ছবির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও করবেন।

জানা গেছে, এই অংশের শুটিংয়ে যোগ দিতে পারেন অভিষেক বচ্চন এবং সুহানা খান।  এর আগে ২০২৪-এ অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের পর ভারতে ফিরবেন দীপিকা। মুম্বাইয়ের একটি স্টুডিওর পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিং করবেন এর পরেই।  যেই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

শোনা যাচ্ছে, নায়িকা নাকি ‘রাকা’র শুটিংয়ের জন্য টানা ৫০-৬০ দিন দিয়েছেন! এর ফাঁকে বিজ্ঞাপনী ছবির শুটিং তো আছেই। অর্থাৎ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিরতিতে যাওয়ার আগে বছরের সব কাজ আগামী সাড়ে ছ’মাসেই শেষ করতে চান দীপিকা।

তা হলে কি দীপিকা মেনে চলতে পারবেন নিজের দেওয়া দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত? সে প্রশ্নের যদিও জবাব এখনও মেলেনি।

Tags: কিংদীপিকা পাড়ুকোনবলিউডশুটিংসিনেমা
Previous Post

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

Next Post

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

Next Post
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT