চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দেইনি: দীপিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in বিনোদন
A A
দীপিকা হাসছেন, পটভূমিতে চ্যানেল আই ৫০ বছর লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় অঙ্কের অর্থের প্রলোভন এসেছিল, কিন্তু একটি কারণে সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

গত কয়েক মাস ধরে আট ঘণ্টা কাজের কথা বলে বিতর্কে অভিনেত্রী। মা হওয়ার পর থেকে এই শর্ত রেখেছেন তিনি। যার পর থেকেই একের পর এক কাজ হাতছাড়া হয়েছে তার। এর মধ্যেই জানা গেল, বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের ভাবনা প্রকাশ্যে এনেছেন। নিজের আদর্শের প্রতি সৎ থাকার কথা জানিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, ‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দেইনি।’

প্রকাশিত সেই সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘ক্যারিয়ারে অনেকবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোন চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোন ভূমিকা নেই।’

বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে যেখানে তারকাদের বাজারমূল্য নির্ধারণ হয় পারিশ্রমিকের অঙ্কে, সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

এই প্রসঙ্গে দীপিকা জানান, প্রথম থেকেই তার এই আত্মবিশ্বাস ছিল না। নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস জুগিয়েছেন তিনি।

এই পথচলায় অভিজ্ঞতার গুরুত্ব উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছি।’

অভিনেত্রী আরও জানান, হতেই পারে দশ বছর পরে তিনি এখন নেওয়া সিদ্ধান্তগুলির উপর প্রশ্ন তুলতে পারেন। তার কথায়, “হতেই পারে আজকের সিদ্ধান্ত নিয়ে দশ বছর পরে আমি প্রশ্ন তুলব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা ঠিক মনে করছি, সেটাই করছি।”- টাইমস অব ইন্ডিয়া 

Tags: টাকাদীপিকা পাড়ুকোননায়িকাবলিউডবলিউড অভিনেত্রীসিনেমা
Previous Post

জুলাইয়ের আবহ ফেরাতে ডিসেম্বরে কনসার্ট, থাকবেন আতিফ আসলাম

Next Post

নেসলের বিরুদ্ধে শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগ

Next Post
শিশু খাওয়ানোর জন্য শিশুখাদ্য বোতল ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

নেসলের বিরুদ্ধে শিশুখাদ্যে চিনি মেশানোর অভিযোগ

নির্বাচনী প্রচারে নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ঘিরে জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT