চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্কি’র সিকুয়েল থেকে কেন বাদ পড়লেন দীপিকা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অ্যাডামস ফ্যামিলির নতুন সিক্যুয়েলে দীপিকা বাদ পড়েছেন কেন?. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান জন্মের পর থেকেই রুপালি পর্দায় সেভাবে দেখা যায়নি দীপিকা পাডুকোনকে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘কল্কি ২৮৯৮ এডি’, যেটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

কিন্তু ছবিটির সিকুয়েলে কি আবারও দেখা যাবে দীপিকাকে? এই নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছে বহু জল্পনা। অবশেষে প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েলে নেই দীপিকা। কিন্তু কেন?

নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র শেষ যেভাবে হয়েছিল তাতে দর্শকরা আশা রেখেছিলেন যে সিকুয়েলেও দেখা যাবে দীপিকাকে। কিন্তু তা আর হচ্ছে না। প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে ঘোষণা করা হল এমনই।

সেখানে স্পষ্ট বলা হয়েছে, “আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি।”

এই ঘোষণার পরেই মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। প্রযোজনা সংস্থার পোস্টের শেষে লেখা হয়েছে, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”

এই দেখে নেটাগরিকের ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না বলেই তাকে ছাড়া সিকুয়েলের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

গত বছরের ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা। জানা গিয়েছিল, কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। শুধুই সন্তানকে সময় দেবেন, কোন ‘ন্যানি’ রাখবেন না। ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের কাজ। নেটাগরিকের ধারণা, এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

কয়েক মাস আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকেও বাদ পড়েছেন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে। দীপিকার সিদ্ধান্ত ঠিক নাকি ভুল, তা নিয়ে চলেছে নানা তর্ক।-ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোনসিকুয়েল
Previous Post

দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Next Post

৫ দাবিতে ৭ দলের বিক্ষোভ, শঙ্কায় ঐকমত্য কমিশনের আলোচনা

Next Post
জনগণ আইনের প্রতি অনুগত, মহামানবের হুকুম মানছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দাবিতে ৭ দলের বিক্ষোভ, শঙ্কায় ঐকমত্য কমিশনের আলোচনা

বিএনপি-জামায়াতের বাইরে ৯ দলের নতুন রাজনৈতিক জোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT