চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকা-রণবীরের কন্যায় মুগ্ধ ইন্টারনেট!

দীপিকা-রণবীরের মেয়ে দুআর প্রথম ছবি ভাইরাল, নেটিজেনদের মতে ‘মায়ের হুবহু কপি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 পূর্বাহ্ন 22, অক্টোবর 2025
in বিনোদন
A A
দীপিকা-রণবীরের কন্যার সঙ্গে পরিবারের খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মাসেই এক বছর পূর্ণ করেছে বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র সন্তান দুআ পাডুকোন সিং। মঙ্গলবার প্রথমবারের মতো তারকা দম্পতি তাদের কন্যা দুআর মুখ দেখালেন!

এতদিন মেয়ের মুখ প্রকাশ না করলেও, এক বছর পূর্তিতে দীপাবলি উপলক্ষে দীপিকা-রণবীর তাদের মেয়ের প্রথম ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়! প্রথম তিন ঘণ্টায় যে ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ!

দীপিকা-রণবীরের কন্যা পরিবারের সঙ্গে সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ দীপাবলির দিনে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা মেয়ের ছবিগুলো শেয়ার করেন। তাতে দেখা যায় তারা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন। দীপিকা পরেছিলেন লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রণবীর ছিলেন অফ-হোয়াইট কুর্তা ও কোটে! তাদের ছোট্ট দুআ মায়ের সঙ্গে টুইন করেছে—সেও পরেছিল লাল পোশাক।

দীপিকার কোলে থাকা দুআ হাসছে খুশিতে, পাশে রণবীর দুজনকে জড়িয়ে ধরে আছেন। আরেকটি ছবিতে দেখা যায় মা-মেয়ে একসঙ্গে বাড়িতে দীপাবলির পূজা করছেন! ছবিগুলোর ক্যাপশনে দীপিকা লিখেছেন, “শুভ দীপাবলি”!

পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল মা, বাবা ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ নেটিজেনদের প্রতিক্রিয়া

ছবি প্রকাশের পরই কমেন্ট সেকশন ভরে যায় ভালোবাসা ও শুভেচ্ছায়। তারকা থেকে ভক্ত— সবাই মুগ্ধ দুআর মিষ্টি হাসিতে। অনেকে মন্তব্য করেছেন, দুআ নাকি একেবারে দীপিকার ছোটবেলার কপি!

একজন এক্স (পূর্বতন টুইটার) ব্যবহারকারী দীপিকা ও দুআর ছবি পাশাপাশি রেখে লিখেছেন, “একদম কপি-পেস্ট!” অন্য এক ভক্তের ভাষায়, “ডিট্টো!” রেডিটে একজন পোস্ট করেছেন, “তারও আছে টোল!!! কতটা মিষ্টি… তিনজনকেই দারুণ লাগছে!”

আরেক ব্যবহারকারী লিখেছেন, “দেখতে বাবার মতো কিন্তু মায়ের টোল পেয়েছে!” কেউ কেউ তো প্রথমে ভেবেছিলেন ছবিটি নাকি এআই তৈরি! এক ভক্ত লিখেছেন, “আমি ভেবেছিলাম এটা এআই ছবি। পরে ইনস্টাতে এসে দেখি আসল! দুআ একেবারে মিশ্রণ — দীপিকার চোখ, টোল আর লম্বা গঠন, কিন্তু বাবার মতো মুখশ্রী। থামতেই পারছি না দেখছি!”

দীপিকা ও রণবীরের সম্পর্ক

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সম্প্রতি তারা তাদের কন্যা দুআর প্রথম জন্মদিন উদযাপন করেছেন। লাইভমিন্ট

Tags: কন্যাদীপাবলিদীপিকাদুয়াদোয়াবলিউডমেয়েরণবীর সিংসিনেমা
Previous Post

প্রোটিয়া মেয়েদের কাছে ১৫০ রানে হারল পাকিস্তান

Next Post

ফেরমিনের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

Next Post
বার্সেলোনা ফুটবল দল গোল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরমিনের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি, খেলোয়াড়রা উদযাপন ও মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে ৪৩ গোলের রাত, জিতেছে বার্সা-সিটি-পিএসজি-আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT