চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌষের সকালে যে কারণে কাদা-মাটিতে জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 20, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
Man crawling through muddy riverbank in winter, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েক বছর চলচ্চিত্র কেন্দ্রীক রাজনীতির জন্য খুব একটা সিনেমায় দেখা যায়নি ঢাকাই সিনেমার ‘দাবাং’ খ্যাত জায়েদ খানকে। তবে তার ভক্ত অনুরাগীদের জন্য আনন্দ সংবাদই নিয়ে এলেন এই চিত্রনায়ক। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি।

গেল মাসে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শেষ করেছেন, এর পর পরই শুরু করেছেন ‘সোনার চর’ ছবির শুটিং। বর্তমানে এই ছবির শুটিংয়ে জায়েদ খান আছেন নিজ এলাকা পিরোজপুরে!

বছর পাঁচেক আগে সেখানে তিনি ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। এবার ‘সোনার চর’ ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন বেশ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। মঙ্গলবার সকালে তিনি নতুন আরও একটি ছবি পোস্ট করেন।

নতুন এই ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন ‘ইহা একটি শীতের সকাল অব পিরোজপুর’। ছবিতে দেখা যায়, নদীর ধারে কাদা-মাটিতে পড়ে আছেন জায়েদ খান। ছবিটি পোস্ট করার পরেই নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও ছবিটি পোস্ট করেছেন অনেকে। মজাও করেছেন কেউ কেউ।

পৌষের সকালে ঘুম ভাঙতেই যেখানে বেলা গড়িয়ে যায়, সেখানে চরিত্রের কারণে ভোরবেলায় কাদা-মাটিতে এভাবে লুটিয়ে পড়ে শুটিংয়ে অংশ নেয়ায় প্রশংসাও করেছেন অনেকে। ছবিটি দেখে জায়েদের ডেডিকেশনেরও প্রশংসা করেছেন কেউ কেউ!

জায়েদ কাদা-মাটিতে দাঁড়িয়ে নৌকার পাশে, নদীর পাড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ রাজীব কর্মকার নামে জায়েদের সেই ছবির নিচে মন্তব্য করেছেন,‘এই কষ্ট কোন দিন বিফলে যেতে পারে না ভাই। আপনি এগিয়ে যান, চারদিকে কুয়াশা ঘেরা শীতের সকাল আসলেই মানা যায় না।’ লাভলী আহমেদ নামের একজন লিখেছেন, ‘অভিনয় করে জীবন ফুটিয়ে তোলা বড় কঠিন কাজ, শুভ কামনা রইল ভাই…।’ তামিম নামের আরেকজন লিখেছেন, ‘একেই বলে ডেডিকেশন!’ -এরকম বেশকিছু মন্তব্য চোখে পড়ে ছবিটিতে।

জানা যায়, এই ‘সোনার চর’ ছবিতে জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ।

নিজের এলাকায় শুটিং করায় জায়েদ খানের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছেন। জানালেন, শুটিং চলাকালীন তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। জায়েদ বলেন, পিরোজপুরে বেড়ে উঠেছি। এই কারণে এই শহর আমার কাছে মায়ার শহর। এর আগে এখানে ‘অন্তর জ্বালা’র পুরো শুটিং করেছি। এবার ‘সোনার চর’-এর শুটিং করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই।

শুটিংয়ে জায়েদ খানকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। কাজটাকে এনজয় করছি।

১৯৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। জায়েদ জানান, এতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি।

Tags: অন্তর জ্বালাঅভিনয়ওমর সানীলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমাসোনার চর
Previous Post

টানা চতুর্থবারের মতো ডিবিএইচের আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন 

Next Post

বিতর্কের মাঝেই ‘পাঠান’ এর নতুন গানের ঘোষণা

Next Post
দুটি যুবক-যুবতী সমুদ্রের পাশে গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মাঝেই ‘পাঠান’ এর নতুন গানের ঘোষণা

বিশাল জনসমাগমে ফুটবল চ্যাম্পিয়নসের উদযাপন, বাসে করে রাস্তায় আনন্দের ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা মেসিদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT