দাম বাড়িয়ে আগামী ছয় মাসের জন্য সাড়ে ১৭ লাখ মেট্রিক টন ধান, চাল, গম সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দাম বাড়ানোর ফলে কৃষক লাভবান হবে, তবে বাজারে খুব বেশি বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী।








