বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়েছেন পদকপ্রাপ্তরা।







