চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 05, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে ভবন ধসে উদ্ধার কাজ চলছে, উদ্ধারকর্মীরা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে করাচির বাগদাদী এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় দিনের মত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিতদের খুঁজে বের করতে এবং মৃতদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

শনিবার (৫ জুলাই) দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘনবসতিপূর্ণ এই এলাকায় অবস্থিত পুরনো ভবনটি শুক্রবার ধসে পড়ে। ভবনটির ২০টি ফ্ল্যাটে মোট ৪০ জনের বেশি বাস করতেন। 

হাসপাতাল প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে ০৬ জন নারী এবং ১০ জন পুরুষের মরদেহ রয়েছে। এছাড়া ০৩ জন  আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার জাভেদ খোসো জানিয়েছেন, উদ্ধার অভিযান চলবে আরও ৮ থেকে ১০ ঘণ্টার মত। কেননা, এখনও ধ্বংসাবশেষের নিচে এখনো প্রায় ডজনখানেক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

ডেপুটি কমিশনার  আরও  বলেন, এই ভবনটি তিন বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। দেড় মাস আগে নোটিশও জারি করা হয়েছিল।  তবে সেই নির্দেশনা মানা হয়নি।  নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র নোটিশ ও ব্যানার দিয়ে দায়িত্ব শেষ হয় না। অবিলম্বে এসব ভবন খালি করার পাশাপাশি, বাসিন্দাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকারীরা ট্র্যাপড পার্সন লোকেটর নামক যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সনাক্ত করার চেষ্টা করছেন। এই যন্ত্র হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম এবং প্রতিটি স্তর সরানোর পরপরই এটি ব্যবহার করা হচ্ছে, ফলে পুরো অভিযান ধীরগতির হলেও সুনির্দিষ্ট।

Tags: ১৬পাকিস্তানভবন ধসমৃত
Previous Post

প্রথমার্ধে তুর্কমেনিস্তানকে ৭ গোল দিয়েছে বাংলাদেশ

Next Post

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ আগামী বছর

Next Post
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ আগামী বছর

নিরাপত্তা বাহিনী ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে নিহত এক, আহত ছয়জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT