চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 01, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তেলেঙ্গানার সাংগারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

আজ (১ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে।

এই বিস্ফোরণকে রাজ্যের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে ২৭ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু শ্রমিক আকাশে ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে যান। বিস্ফোরণের শব্দ পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। কারখানাটির তিনতলা ভবন ধসে পড়ে যায়। বিস্ফোরণটি মূলত মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ উৎপাদন ইউনিটের ড্রায়ার সিস্টেমে ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এই ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই অভিবাসী শ্রমিক, যারা বিহার, উত্তর প্রদেশ এবং ওডিশা থেকে এসেছিলেন কাজের সন্ধানে। বিস্ফোরণের সময় কারখানাটিতে মোট ১০৮ জন শ্রমিক কাজ করছিলেন। দগ্ধ ও ছিন্নভিন্ন দেহগুলোর পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

Tags: তেলেঙ্গানাবিস্ফোরণ
Previous Post

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

Next Post

জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা

Next Post
শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন, আলোর মিছিল ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, আদালত ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT