চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় দু’দেশে হতাহত বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 07, মে 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে।

আজ (৭ মে) বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে গতকাল রাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আর ভারতীয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের অসম গুলিবর্ষণে পুঞ্চ সেক্টরে ১০ জন বেসামরিক লোক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানে নিহতদের মধ্যে তিন বছরের দুইজন শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন। এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

তিনি জানান, কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দু্ইজন আহত হয়েছেন। মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।

এদিকে ভারতের দাবি, দেশটি পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

Tags: অপারেশন সিন্দুরপাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধ
Previous Post

যুদ্ধ কারও জন্যই কল্যাণকর নয়: ডা. শফিকুর

Next Post

পিএসএলের জন্য পাকিস্তানে আছেন নাহিদ-রিশাদ, যা বলছে বিসিবি

Next Post
নাহিদ ও রিশাদ পাকিস্তানে পিএসএলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলের জন্য পাকিস্তানে আছেন নাহিদ-রিশাদ, যা বলছে বিসিবি

নরেন্দ্র মোদি ইউরোপ সফর বাতিল ঘোষণা করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT