চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯ পর্যটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 27, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নেপালে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। একই সঙ্গে এখনও নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন বিদেশি পর্যটক এর মধ্যে ১৪২ জনই ভারতীয়।

নেপাল পুলিশের তথ্য ও পর্যটন কর্মকর্তাদের হিসাব অনুযায়ী,  নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে। এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ২৪টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিক নিখোঁজ, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি নেপাল কর্তৃপক্ষ।

বিভিন্ন জেলা থেকে এই পর্যন্ত ১৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানের ভাটি অঞ্চল থেকে ৬৪টি এবং পূর্ব নাওয়ালপরাসি থেকে আরও ২৬টি মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, তানাহুঁতে সাত এবং নওয়ালপুরে ১১ জন রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয়, ৫৪ জন যুক্তরাষ্ট্রের এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। এ ছাড়া শতাধিক নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন। দুর্যোগের পর থেকে বেশ কয়েক জন পুলিশ কর্মকর্তা, সেনাসদস্য ও বিদ্যুৎকর্মীরও সন্ধান পাওয়া যাচ্ছে না।  নিখোঁজদের মধ্যে ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা এবং ৪৪ জন সেনাসদস্য রয়েছেন। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের একটি বড় অংশ ভারত-নেপাল সীমান্ত হয়ে মানস সরোবরের উদ্দেশে যাত্রা করছিলেন।

বুধবার বাগমাতি প্রদেশের রসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান, গোর্খা, তানাহুঁ ও নওয়ালপুর জেলায় এই দুর্যোগ আঘাত হানে।প্রবল স্রোত ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।  নেপাল পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, নদীর প্রবল স্রোতে ঘরবাড়ি ভেসে যাচ্ছে।

Tags: নেপালবন্যাভূমিধস
Previous Post

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

Next Post

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

Next Post
নজরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

নবজাতকদের মৃত্যুতে পাকিস্তানের হাসপাতালের দরজা তালাবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT