আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১১ হাজার ৩শ’ ছাড়িয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। নিখোঁজ মানুষদের খোঁজে মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছে দেশটির বিভিন্ন উদ্ধারকারী সংস্থা।







