চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

নিখোঁজ ৩ হাজারের বেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপাল ও চীন সীমান্তে বন্যা ও ভূমিধসের কারণে ধ্বংসপ্রাপ্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও চীনের সীমান্তজুড়ে মৃতের সংখ্যা প্রায় ৮০০-তে পৌঁছেছে। এখনো ৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল আবহাওয়া ও পানির উচ্চতা বাড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

রোববার (৩০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৭৮১ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার ৫০২ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের গিরং কাউন্টিতে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।

হিমবাহ ধসের পর বরফ, পাথর, কাদা ও পানির স্রোত বুধবার হিমালয়ের উপত্যকা ও নদীগুলোতে নেমে আসে। এতে নেপাল ও চীনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। রেড ক্রসের হিসাবে, এই দুর্যোগে ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ আন্তঃসীমান্ত দুর্যোগ হিসেবে উল্লেখ করেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজের জটিলতা ও কঠিনতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

এদিকে নেপালে ত্রিশূলী নদীর পানি আবারও বাড়তে শুরু করায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পর নদীর পানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে দুর্যোগে সীমান্তবর্তী এলাকায় একটি হ্রদের সৃষ্টি হয়েছিল। হ্রদটির পানি উপচে পড়ায় নেপালের লেন্দে খোলা ও ত্রিশূলী নদীতে পানির প্রবাহ বেড়ে যায়। শনিবার সন্ধ্যার মধ্যে হ্রদটির পানি অনেকটাই নেমে গেলেও পরে ড্রোনে ওই এলাকার প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার ভাটিতে নতুন একটি ভূমিধস শনাক্ত করা হয়। এতে নদীতে নতুন বাঁধ ও জলাধারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নেপালে উদ্ধারকাজের বড় অংশ এখন জলবিদ্যুৎ প্রকল্পগুলোর দিকে কেন্দ্রীভূত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচটি জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে আপার ত্রিশূলী প্রকল্পে একটি সুড়ঙ্গে প্রায় ৩৫০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে নেপালের প্রায় ১০ হাজার সেনা মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে চীন ও ভারতের বিশেষজ্ঞ দলও কাজ করছে। রোববার দুর্গম এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যায় নেপালের সেনাবাহিনী। একটি সুড়ঙ্গের প্রবেশপথে পৌঁছে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছেন। প্রবেশপথ পরিষ্কার হলে অক্সিজেন সরবরাহ ও ক্যামেরা নিয়ে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করবেন।

দুর্যোগের কয়েক দিন পরও বহু মরদেহ শনাক্ত না হওয়ায় নেপালে গণদাফন শুরু হয়েছে। চিতওয়ান জেলার দেবঘাট এলাকায় বন্যায় ভেসে আসা মরদেহগুলোর জন্য শত শত কবর খোঁড়া হয়েছে।

শনিবার ৯৬টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। রোববার আরও শতাধিক মরদেহ দাফনের পরিকল্পনা রয়েছে। পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ এবং দাফনের স্থান নথিভুক্ত করা হচ্ছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সুড়ঙ্গে উদ্ধার, ডিএনএ পরীক্ষা, মরদেহ সংরক্ষণ এবং পচে যাওয়া মরদেহ শনাক্তকরণের মতো বিশেষায়িত কাজে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এদিকে চীন জানিয়েছে, তিব্বতে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপাল, ভারত ও লাটভিয়ার নাগরিকের সংখ্যাও রয়েছে।

চীনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানিয়েছে, দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমবাহের অস্থিতিশীলতা থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে চীন ২ হাজার ১০০-এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে এবং অন্তত ২২ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

Tags: নিখোঁজনেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষভয়াবহ বন্যাভূমিধসমৃতের সংখ্যাহিমবাহ ধস
Previous Post

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

Next Post

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

Next Post
বাংলাদেশের শিক্ষা বোর্ডের লোগো, নীল রঙে ডিজাইন করা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

সাইপ্রাস উপকূলে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার ও নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT