চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 01, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় স্মরণকালের অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। পাশাপাশি এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও সীমিত সক্ষমতার কারণে অনেক দুর্গম এলাকায় উদ্ধারকর্মীরা এখনও পৌঁছাতে পারেননি।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাজধানী কারাকাস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে, যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে। এরপরও নিখোঁজ স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের আশপাশে অবস্থান করছেন।

তাদেরই একজন মিরেল্লা হেরেরা। ধসে পড়া ভবনের পাশে ছেলের অপেক্ষায় থাকা এই নারী সিএনএনকে বলেন, এই অপেক্ষা মানুষকে পাগল করে দেওয়ার মতো। নিজেকে স্বাভাবিক রাখতে পানি পান করছি, হাঁটছি। শুধু ভাবছি, তারা যদি এখনও বেঁচে থাকে, তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সপ্তাহের ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোক ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইটের ২৫ জুনের রাডার তথ্য বিশ্লেষণ করে এই মূল্যায়ন দিয়েছেন। তবে তারা এটিকে একটি প্রাথমিক ও দ্রুত প্রস্তুত করা মূল্যায়ন বলে উল্লেখ করেছেন।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলামৃতের সংখ্যা
Previous Post

এইচএসসিতে পরীক্ষার্থী এবার পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

Next Post

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

Next Post
আটলান্টিক মহাসাগরের উপর উড়ন্ত মার্কিন পতাকা ও স্ট্যাচু অফ লিবার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

দুবাই শহরের আকাশ থেকে দৃশ্য, উঁচু ভবন ও যানবাহনসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT