চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৮০০-এর বেশি মানুষ। রোববার ৩১ আগস্ট রাতে ৬ মাত্রার এ ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্গম পাহাড়ি এলাকা ও বন্ধ হয়ে যাওয়া সড়কপথ। ফলে হেলিকপ্টারেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চলছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা প্রাথমিক তথ্যে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানে জাতিসংঘের প্রধান সমন্বয়কারী জানান, দুর্গতদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার পূর্বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী কুনার প্রদেশের নুরগাল জেলা, যেখানে একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

৮ কিলোমিটার গভীরতায় উৎপন্ন হওয়া এই ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়। তালেবান সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য এরই মধ্যে ১০ লাখ পাউন্ড ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে। তবে তারা নিশ্চিত করেছে, এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে যাবে না।

Tags: আফগানিস্তাননিহতের সংখ্যাভূমিকম্প
Previous Post

রাজধানীতে পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

Next Post

কু‌ড়িগ্রামে ৪ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যা মামলা

Next Post
কুড়িগ্রাম সীমান্তের মানচিত্র ও বাংলাদেশ-ভারত সীমান্তের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কু‌ড়িগ্রামে ৪ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যা মামলা

বাংলাদেশের আইন উপদেষ্টাদের সঙ্গে সাংবাদিকদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT