চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফের গ্রেপ্তার

এস কে রাসেল by এস কে রাসেল
2:12 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কারাগার থেকে পালানো আসামি গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহ আলম কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।

Tags: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Previous Post

পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠকের সম্ভাবনা

Next Post

ভারতে একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তাব অনুমোদন

Next Post
তিনজন পুরুষের ছবি, তারা হাতের আঙুল উঁচু করে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ ক্রিকেটার সাদমান ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকিরের পর ফিরলেন সাদমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT