চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তেরে নাম’ নির্মাতার ময়নাতদন্ত শেষে যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 09, মার্চ 2023
in বিনোদন
A A
প্রেমের দৃশ্যে দুই চরিত্রের মুখোমুখি, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আচমকা সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন ‘তেরে নাম’ খ্যাত নির্মাতা ও অভিনেতা সতীশ কৌশিক। মাত্র ৬৬ বছর বয়সে তার চলে যাওয়া মানতে পারছেন না বলিউড সহকর্মীরা।

গত মঙ্গলবারেও তিনি ছিলেন আগের মতোই। সবাইকে মাতিয়ে রেখেছেন জাভেদ আখতার ও শাবানা আজমির হোলি পার্টিতে। কয়েকঘণ্টার মধ্যেই সেই মাতিয়ে রাখা মুখটির চিরবিদায় সহ্য করা সহকর্মীদের জন্য কঠিনই!

বৃহস্পতিবার সকালে সতীশ কৌশিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের মাতম বয়ে যায় বলিউডে। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। যদিও মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হয়।

সতীশ কৌশিকের মৃত্যুতে রহস্যজনক কিছুই মেলেনি। পুলিশ সূত্র বলছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবর এসেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

বুধবার দিল্লিতে পৌঁছেছিলেন সতীশ কৌশিক, বন্ধুদের সঙ্গে হোলির উৎসব পালনেই সেখানে হাজির হন তিনি। বিজবাসনের ফার্ম হাউজে ছিলেন সতীশ, সেখানেই অসুস্থবোধ করেন তিনি। এরপর গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যমকে সতীশের ম্য়ানেজার জানান, ‘উনি রাত ১০টা ৩০ মিনিটে ঘুমোতে গিয়েছিলেন। মধ্যরাত (১২টা ১০ মিনিট) নাগাদ আমাকে ফোন করেন বলেন ‘শ্বাসকষ্ট হচ্ছে’। হাসপাতালে পৌঁছানোর আগেই সতীশের মৃত্যু হওয়ায় পুলিশে ফোন যায় হাসপাতালের তরফে। এরপর নিয়ম মেনে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্ত করা হয় বৃহস্পতিবার সকালে। বুধবার দিল্লিতে কাদের সঙ্গে দেখা করেন সতীশ, এবং তিনি কী কী করেছেন- সব তথ্য খতিয়ে দেখছে পুলিশ।

এদিন সতীশের মৃত্য়ু সংবাদ জানিয়ে অনুপম খের লেখেন- ‘আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। আমি বেঁচে থাকতে সতীশ কৌশিককে নিয়ে এমন কিছু লিখব ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেমে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’

‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে সতীশের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। তাঁর কমিক টাইমিং বরাবর প্রশংসিত। হালফিলেও ‘বাগি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও নজর কেড়েছেন সতীশ কৌশিক। বিখ্যাত ‘তেরে নাম’ ছাড়াও ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ,‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনাও করেছেন তিনি।

Tags: কৌশিকজাভেদতেরে নামদোলবলিউডসতীশ কৌশিকসালমানসিনেমাহোলি
Previous Post

কেমন হল বাংলাদেশের একাদশ?

Next Post

পাওয়ার প্লে’তে এক ওভারে দুই ক্যাচ হাতছাড়া

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লে’তে এক ওভারে দুই ক্যাচ হাতছাড়া

গাড়ি থেকে ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি থেকে ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT