চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল খেলার সময় খেলোয়াড়ের মৃত্যু

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
10:36 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A
ফুটবল খেলার সময় একজন খেলোয়াড়ের মৃত্যু, শোকপ্রকাশ ও সমর্থকদের সমবেদনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে রাত্রিকালীন ফুটবল খেলার সময় মাঠেই রাব্বি (২০) নামক এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। বুকে ব্যথাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় লোকজন।

শনিবার (৩০ নভেম্বর) রাত আটটার দিকে নাটোর সদর উপজেলার চৌগাছা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চৌগাছি গ্রামবাসী জানান, নাটোর সদর উপজেলার চৌগাছি উচ্চবিদ্যালয় মাঠে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাতে চৌগাছা দলের পক্ষে খেলায় নামেন রাব্বি। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাব্বি বুকে ব্যথার কারণে অসুস্থ বোধ করেন। এ সময় তিনি পানি খেতে চান। কিন্তু পানি নিয়ে তার কাছে পৌঁছার আগে তিনি মাটিতে ঢলে পড়েন।

আয়োজক কমিটির সদস্য নয়ন হোসেন নামে একজন জানান, তারা রাব্বিকে উদ্ধার করে আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক দ্রুত নাটোর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নাটোর হাসপাতালের নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত বলে ঘোষণা করেন।

নয়ন হোসেন জানান, রাব্বিকে উদ্ধার করে তিনি কোলে তুলে নিয়েছিলেন। তার কোলেই রাব্বির মৃত্যু হয়। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। রাব্বির মৃত্যুর সংবাদ জেনে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম হাসপাতালে ছুটে যান। রাব্বি ছাত্রদলের কর্মী ছিল বলে তিনি জানান।

খেলার মাঠে এমন মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি রাব্বির এই মৃত্যুতে তাদের টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করেছেন।

Tags: হার্ট অ্যাটাক
Previous Post

রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও ইন্সটিটিউটের উদ্বোধন

Next Post

নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দল জিতেছে, মাঠে উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

একজন ব্যক্তি গ্যাসের চুলায় আগুন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT