চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজীগঞ্জের সংঘর্ষে আহত কিশোর সাইমুনের মৃত্যু

মোরশেদ আলম by মোরশেদ আলম
11:26 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in চাঁদপুর, জনপদ
A A
আহত কিশোর সাইমুনের ছবি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পথচারী কিশোর সাইমুন (১৪) মারা গেছে। শুক্রবার রাতে বিএনপির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল সাইমুন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। এর আগে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করে সাইমুন।

এছাড়াও সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা মো. ইউনুস।

সাইমুনের পরিবার হাজীগঞ্জ পৌর এলকার মিঠানিয়া ব্রিজের পাশে এসএস বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া থাকতো। ওই এলাকার একটি হিফজ খানায় হিফজুল কুরআন বিভাগে সাইমুন পড়াশুনা করতো। সাইমুনের মূল বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নম্বর রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামে।

সাইমুনের বাবা বলেন, সাইমুন আমার একমাত্র ছেলে। ঘটনার সময় সে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার জন্য সাধনা ওষুধালায়ের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় মারামারির মধ্যে পড়ে  গুরুতর আহত হয় সে। অজ্ঞাতরা তাকে ওই অবস্থায় ফেলে রেখে যায়।

তিনি বলেন, স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ মুন হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে মারা যায় সাইমুন।

Tags: চাঁদপুর
Previous Post

মডেল মসজিদে ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান

Next Post

কিশোরগঞ্জে ট্রলার ডুবে পর্যটক নিখোঁজ

Next Post
কিশোরগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ পর্যটকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ট্রলার ডুবে পর্যটক নিখোঁজ

ইংল্যান্ডের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিলের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT