চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত জবি শিক্ষার্থীর মৃত্যু

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
3:11 অপরাহ্ন 24, নভেম্বর 2023
in শিক্ষা
A A
জবি শিক্ষার্থী বাসে দাঁড়িয়ে আছেন, পেছনে বাসের দরজা ও আসন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্লাস্টিক এনিমিয়া বা অবর্ধক রক্তশূন্যতা রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিহাব মিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।)

শুক্রবার ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলায় শিহাবের নানার বাড়িতে মৃত্যু হয় বলে জানিয়েছে সহপাঠীরা।

শিহাবের বাবার নাম সাইফুল ইসলাম এবং মাতার নাম বিউটি বেগম। তিন ভাই-বোনের মধ্যে শিহাব ছিল পরিবারের বড় সন্তান। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায়। শিহাব বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন এপ্লাস্টিক এনিমিয়া রোগে ভুগেছিলেন শিহাব। তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে থাকা অবস্থায় শিহাব আজকে মারা যান।

আনোয়ার আরও বলেন, শিহাবের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা সহপাঠীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা আমাদের বন্ধু শিহাবকে জান্নাত নসিব করুক এই প্রার্থনাই করি।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন শোক জানিয়ে বলেন, আজ সকালে শুনেছি শিহাব মৃত্যুবরণ করেন। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায় আত্মার মাগফেরাত কামনা করি।

উল্লেখ্য, অবর্ধক রক্তশূন্যতা বা এপ্লাস্টিক এনিমিয়া এমন একটি রোগ যাতে অস্থিমজ্জার কোষগুলো যথেষ্ট পরিমাণে নতুন রক্তকোষ উৎপাদন করে না, ফলে রক্তে এই কোষগুলোর স্বল্পতা দেখা যায়।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি শিক্ষার্থীর মৃত্যু
Previous Post

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসে আগুন: ৩ জন অগ্নিদগ্ধ

Next Post

পর্দায় যতক্ষণ গল্পটা চলেছে হলভর্তি দর্শক চোখ সরাতে পারেননি

Next Post
নির্মাতা ও অভিনেতার ছবি, সিনেমার পোস্টার, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় যতক্ষণ গল্পটা চলেছে হলভর্তি দর্শক চোখ সরাতে পারেননি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীরা কেন এমপি হতে চান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT