চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমণ্ডি ৩২ নম্বরে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 30, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
আওয়ামী লীগ নেতার ছবি, ধানমণ্ডি ৩২ নম্বরের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গত ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত হওয়া আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন ও জেলার প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।

নিহত মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মমিন পাটোয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়।

সেখানে উল্লেখ করা হয়- ‘গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর আহত হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদাক এম এ মমিন পাটোয়ারী ইন্তেকাল করেছেন। বাংলাদেশে কী এই হত্যার বিচার হবে?’

এম এ মমিন পাটোয়ারী গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্র জানায়, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিক ও হৃদরোগেও আক্রান্ত ছিলেন। তার মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tags: ১৫ আগস্টআওয়ামী লীগ নেতার মৃত্যুধানমণ্ডি ৩২
Previous Post

চাঁদাবাজদের চাপ থেকে মুক্তিতে কারওয়ানবাজারে ক্ষুদ্রব্যবসায়ীদের স্বস্তি

Next Post

বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

A man with long hair and beard in a navy blue sports outfit at a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মৌসুমেই ছাঁটাই পিরলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT