চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টর্নেডোতে প্রায় নিশ্চিহ্ন যুক্তরাষ্ট্রের একটি শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 26, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
টর্নেডোতে ধ্বংসপ্রাপ্ত মার্কিন শহরের ব্যাপক ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে টর্নেডোর আঘাতে একটি শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যে বাড়িতে ২৪ ঘণ্টারও কম সময় আগে পরিবার এবং বন্ধুরা জড়ো হয়েছিল আনন্দঘন মুহূর্ত কাটাতে, এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কাঠের ফ্রেমগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে, রয়েছে উল্টানো ওয়াশিং মেশিন। কিন্তু এখানে একটা রান্নাঘর থাকতে পারে এমন কিছু শনাক্ত করা অসম্ভব। ধ্বংসস্তুপের মধ্যে খেলনার মতো ছুঁড়ে ফেলা যানবাহনও রয়েছে।

আমেরিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে আঘাত হেনেছে মারাত্মক টর্নেডো। ধ্বংসলীলা চালিয়েছে মিসিসিপি রাজ্যে। টর্নেডোর আঘাতে মিসিসিপি ও আলাবামায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টর্নেডোর আঘাত হানার আগে খুব শান্ত ছিল পরিবেশ। এরপর হঠাৎ করেই সবকিছু অন্যরকম হয়ে যায়। পিষ্ট হয়ে যাওয়া গাড়ি, ইট এবং কাচের আবর্জনায় ভরে গেছে রাস্তায় – প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে শহরটি।

একজন বাসিন্দা বিবিসিকে বলেন, তিনি বাথটাবে আশ্রয় নিয়েছিলেন। তিনি বেঁচে আছেন এজন্য নিজেকে তিনি ভাগ্যবান মনে করছেন। তার বাড়ির কোনকিছুই অবশিষ্ট নেই। সবকিছুই শেষ হয়ে গেছে টর্নেডোয়।

মাঝরাতে টর্নেডো আঘাত হানে, মানুষ তখন ঘুমোচ্ছিল, তাই তারা সতর্ক বার্তা শুনতে পায়নি। অনেকেই প্রথম যেটা শুনতে পান তা হল ভয়ঙ্কর শব্দ। তারা মনে করে ভয়ানক কিছু ঘটছে।

ফ্রান্সিসকো ম্যাকনাইট নামের একজন বিবিসিকে বলেন, তিনি বেঁচে আছেন এটি একটি অলৌকিক ঘটনা। তার কাছে একমাত্র সতর্কবার্তা ছিল শব্দটি। শুক্রবার রাতে বাতাসের শব্দের মতো কোনো কিছু তিনি আগে কখনও শোনেননি এবং আর কখনও শুনতে চান না।

This school bus was thrown during the tornado in Rolling Fork – destruction and debris stretch as far as the eye can see #MSwx pic.twitter.com/lP4EwPQVlv

— WeatherNation (@WeatherNation) March 25, 2023


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টর্নেডো বিধ্বস্ত অঞ্চলের জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি মিসিসিপি থেকে প্রকাশ হওয়া ছবিগুলিকে ‘হৃদয়বিদারক’ হিসাবে বর্ণনা করে বলেছেন, ফেডারেল সরকার ‘যথাসাধ্য সহায়তা করবে’।

Tags: আমেরিকাআলাবামাজরুরি অবস্থাটর্নেডোধ্বংসমিসিসিপি
Previous Post

কারাগারে বসেই জ্যাকুলিনকে সুকেশের প্রেমপত্র!

Next Post

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

Next Post
পুলিশের দুই সদস্য অভিযুক্ত যুবককে escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

সেনাবাহিনী গুলি চালাচ্ছে, বিস্ফোরণ ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT