চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 06, মে 2024
in বিনোদন
A A
সিনেমার চরিত্রদের মুখাবয়ব, ভয়ঙ্কর পরিবেশের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হলো ‘ডেডবডি’ ছবিটি। মূলত দর্শক টানতে ব্যর্থ হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ত্রিশের বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ডেডবডি’ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়। শুক্রবার মুক্তি পেলেও দর্শক খরায় স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটির রবিবারের পর আর কোনো শো রাখা হয়নি।

যদিও সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। মুক্তির আগে প্রচারণায় তাকে বলতে শোনা গেছে, ‘ডেডবডি’ দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর ছবি বানাবেন না!

স্টার সিনেপ্লক্স থেকে নামিয়ে দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা সনি স্কয়ারে দুটি শো রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটিকে গ্রহণ করেনি। তাই আমরা তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।

মেজবাহ উদ্দিন আহমেদ আরো বলেন, বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে ‘রাজকুমার’ ছাড়া আর কোনো সিনেমাই দর্শক টানতে পারছে না। আমরা যে সকল বাংলা সিনেমা চালাচ্ছি সেসবের দর্শকও কম। এই মৌসুমে অবশ্য হলিউডের দর্শকও খুব বেশি নেই।

এর আগে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হল না পাওয়ায় মুক্তির তালিকা থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা।

Tags: অভিনয়এমডি ইকবালওমর সানীজিয়াউল রোশানডেডবডিলিড বিনোদনশ্যামল মাওলাসিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্স
Previous Post

ব্যাটিং ব্যর্থতায় আরও একটি হার জ্যোতিদের

Next Post

প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Next Post
প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT