চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে-বিচ্ছেদ-চাকরিতে হতাশা নিয়ে ‘চিরকুট’, গলাকাটা লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ
A A
অস্থিরতা ও হতাশার প্রতিচ্ছবি, মনোভাবের অবসাদে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী মিরপুর পল্লবী এলাকা থেকে রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

পুলিশ বলছে, রাশিয়ার পড়াশুনা শেষে দেশে ফিরে বিয়ে করেছিলেন প্রত্যয়। কিছুদিন পর বিচ্ছেদ হয়।  পাশাপাশি নিজের চাকরি নিয়েও হতাশার মধ্যে ছিলেন তিনি।  ধারণা করা হচ্ছে, নিজেই বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।

বুধবার ২৯ এপ্রিল এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন: লাশ উদ্ধারের সময় হাতে লেখা একটি ‘চিরকুট’ পাওয়া গেছে, যাতে ‘আত্মহত্যার’ কথা বলা হয়েছে। মিরপুর-১২ এর সি ব্লকের একটি ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন: প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। ওই বাসাতে ৬ জন সাবলেট করে থাকতেন, একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। আজকে সকালে তার রুমমেট বেসিনের সামনে দেখেন প্রত্যয় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানালে বাড়িওয়ালা ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই।

তিনি আরও বলেন, নিহত প্রত্যয় উচ্চ শিক্ষিত, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। তার বাড়ি যশোর জেলায়। শুক্রবার ২৮ এপ্রিল রাতে তার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। বাবাকে তিনি বলেছেন বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না, এটিই ছিল বাবার সঙ্গে প্রত্যয়ের শেষ কথা। তাছাড়া প্রাথমিকভাবে জানা গেছে প্রত্যয় বিয়েও করেছেন, সেই স্ত্রীর সঙ্গে এখন যোগাযোগ নেই।

স্বজনরা বলছেন, প্রত্যয়ের মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যার কারণে প্রত্যয় যশোরের উত্তরা ক্লিনিকে চিকিৎসক জিল্লুল কামালের অধীনেও চিকিৎসা নিয়েছেন।

প্রত্যেয়ের এক মামা জানান, প্রত্যয়ের একটু মানসিক সমস্যা ছিল। কিছু দিন আগে সে গ্রামের বাড়ি যশোর আসে। ওই সময় সে বাড়ি থেকে ঢাকায় যেতে চায়নি। জোর করে তাকে ঢাকায় পাঠানো হয়।

ওসি পারভেজ ইসলাম বলেন: আমরা সকল বিষয়গুলো তদন্ত করে দেখছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থলে সিআইডি পুলিশও কাজ করেছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে।

Tags: গলাকাটা লাশ উদ্ধারপল্লবীমিরপুররেশাদ আকবর প্রত্যয়
Previous Post

দেশে প্রথমবারের মতো উদযাপিত ‘ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে’

Next Post

২৬ দিনে ৪০ মাইল পথ পাড়ি দিয়ে সাবেক মালিকের বাসায় কুকুর 

Next Post
বিছানায় শুয়ে থাকা একটি সাদা ল্যাব্রাডর কুকুর. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ দিনে ৪০ মাইল পথ পাড়ি দিয়ে সাবেক মালিকের বাসায় কুকুর 

বাড়ির বাইরে পুলিশ ও তদন্তকারী, তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসের বাড়িতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT