চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কারের ভেতরে মিলল নারী-পুরুষের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 07, জুন 2023
in - সেমি লিড, অপরাধ
A A
প্রাইভেট কারের ভিতরে মৃতদেহের ছবি, নিথর পা ও হাত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে প্রাইভেটকারের ভেতরে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ৭ জুন সকাল সাতটার দিকে তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকার সড়কে থেমে থাকা গাড়িটি থেকে লাশ দুটি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩) তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। দেলোয়ার একটি সংস্থার অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সকালে তেজগাঁও থানায় ফোন করে জানানো হয়, একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি লাশ রয়েছে। এই তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় ব্যক্তিগত গাড়ির ভেতর দুটি লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Previous Post

চার পেসার নিয়ে ফিল্ডিংয়ে ভারত, ১৭ মাস পর একাদশে রাহানে

Next Post

সেমিতে আলকারাজকে পেলেন জোকোভিচ

Next Post
টেনিস খেলোয়াড় জোকোভিচ ও আলকারাজের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে আলকারাজকে পেলেন জোকোভিচ

বন্যার পানিতে তলিয়ে মানুষ ও গাছের ডালে রাত কাটাচ্ছে ইউক্রেনবাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে তলিয়ে ছাদে আর গাছের ডালে রাত কাটাচ্ছে ইউক্রেনবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT