চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণকবর থেকে ৫০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 21, এপ্রিল 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুর্ঘটনাকবলিত এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে গাজায় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের গণকবর থেকে ৫০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, রাফাহ শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি বোমা হামলায় গর্ভবতী নারী ও ৬ শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গর্ভবতী সেই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। গাজা যুদ্ধ এবং ইরানের সাথে উত্তেজনার মধ্যে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইসরায়েলকে সহায়তা করতে ২৬ বিলিয়ন ডলার তহবিল পাস করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে ইউনিসেফ জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। গাজার সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে ইসরায়েলের হামলায় শিশুদের হতাহত হওয়ার এ মারাত্মক পরিসংখ্যান সামনে এনেছে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তরও (ওসিএইচএ)।

ওসিএইচএ তাদের পরিসংখ্যানে জানিয়েছে, এসময়ের মধ্যে উত্তর গাজা ও দক্ষিণ গাজার কিছু অংশে পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম যে সমন্বয়ের দরকার ছিল, তা করেনি ইসরায়েল কিংবা ইসরায়েলি কর্তৃপক্ষ এতে বাধা দিয়েছে। আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই গাজার রাফা এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার রাতভর সেখানে হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু ও নারী।

তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাৎ করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ‘নেটজাহ ইহুদা ব্যাটালিয়নের’ বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ।

নাবলুসে অ্যাম্বুলেন্স চালক এবং নূর-শামস উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ১৪ জন নিহত হওয়ার ঘটনার পর মার্কিন এই নিষেধাজ্ঞা আসে। গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯০১ জন।

Tags: ইসরায়েলগণকবরগাজানিহতফিলিস্তিনশিশু
Previous Post

আজ টিকফা বৈঠকে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Next Post

ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রে বিল পাস

Next Post
US Congress votes on aid package for Israel and Ukraine amid debate. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রে বিল পাস

শাবনূর ও বন্ধুরা একসঙ্গে হাসিমুখে আনন্দের মুহূর্ত উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীর এক শৈশবের মুগ্ধতা শাবনূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT