চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডে পল জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 31, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ডে পল জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, পিঙ্ক জার্সি ধরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের মধ্যমাঠের অন্যতম ভরসা রদ্রিগো ডে পল। লিওনেল মেসির বডিগার্ড হিসেবেও খ্যাতি পেয়েছেন ৩১ বর্ষী তারকা। দল বদলের মৌসুমে স্প্যানিশ ক্লাব ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে। লিগ কাপে অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছে অভিষেকও। এ জয়ের পর মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, সে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

বুধবার রাতে লিগ কাপের ম্যাচ দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হয়েছে ডে পলের। এ ম্যাচে মেসির অ্যাসিস্টে ২-১ গোলের জয় তুলেছে মিয়ামি। ম্যাচের পর ডে পলকে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মিয়ামির কোচ মাশ্চেরানো। সেখানে তিনি বলেছেন-

‘ডে পল এমন সময়ে আমাদের এখানে এসেছেন যখন তার ক্যারিয়ারের সেরা সময়। সে বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে মাঠে তার ভালো সম্পর্ক রয়েছে।’

‘আমরা যারা মেসির সাথে খেলার সুযোগ পেয়েছি, মেসিকে জানার সুযোগ পেয়েছি, যে খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক আছে, তাদের সকলকেই এর সদ্ব্যবহার করতে হবে। আমাদের সেই খেলোয়াড়ের সংখ্যা খুবই কম হওয়ায় তার ব্যবহার করতে সচেষ্ট হতে হবে।’

ডে পলের ইন্টার মিয়ামিতে যোগ দেয়া নিয়ে মেসি বলেছিলেন, ‘আচ্ছা, আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি এবং এটা সত্যিই আমাদের দলকে আরও ভালো করে তুলতে সাহায্য করবে।’

ইন্টার মিয়ামি শনিবার লিগ কাপে পরবর্তী ম্যাচে চেজ স্টেডিয়ামে নেকাক্সার বিপক্ষে লড়বে। এরপর পুমাসের বিপক্ষে খেলে ২০২৫ সালের লিগ কাপের লড়াই শেষ করবে দলটি।

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিএমএলএসডে পলমাশ্চেরানোমেসিলিগ কাপলিড স্পোর্টস
Previous Post

ভোর থেকে রাজধানীতে একটানা বৃষ্টি

Next Post

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

Next Post
বিশ্লেষক ও রাজনীতিবিদ এক ব্যক্তির ছবি, পটভূমিতে লাল ও সাদা রঙের ব্যাকগ্রাউন্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT