চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ব্রুইনকে পেতে মরিয়া নাপোলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 26, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নাপোলির খেলোয়াড় ডি ব্রুইন, উল্লাসে ভরা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন কেভিন ডি ব্রুইন। রোববার সিটিজেনদের হয়ে সবশেষ ম্যাচও খেলে ফেলেন বেলজিয়ান তারকা। ৩৩ বর্ষী তারকাকে পেতে মরিয়া ইতালিয়ান ক্লাব নাপোলি। ইতিমধ্যে ডি ব্রুইন ও তার পরিবারের সাথে কথা বলেছেন সিরি আ চ্যাম্পিয়ন ক্লাবটির প্রেসিডেন্ট ডি লরেন্টিস।

দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র‌্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনকে নিয়ে নাপোলি প্রেসিডেন্টের মন্তব্য পোস্ট করেন তিনি। লরেন্টিস যেখানে বলেছেন, ‘আমার মনে হয় ডি ব্রুইন আমাদের সাথে যোগ দিতে চলেছেন। আমাকে বলা হয়েছে যে তিনি নাপোলিতে যোগদান করছেন।’

‘সকালে কেভিন, তার স্ত্রী, তার সন্তানের সাথে কথা বলেছি, তাদের দেখতে খুব ভালো লেগেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আমরা নাপোলিতে খুবই সিরিয়াস।’

২০১৫ সালে ভিএফএল উল্ফসবুর্গ থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এসেছিলেন ডি ব্রুইন। ইতিহাদে ১০ বছরের ক্যারিয়ারে সিটিকে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা জিতিয়েছেন।

Tags: ডি ব্রুইননাপোলিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

এবারও নগরবাসীকে নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব: ডিএমপি কমিশনার

Next Post

আত্মসচেতনতা জাগুক সবার মধ্যে

Next Post
বিশ্বের বিভিন্ন দেশের পতাকা ও বিশ্ব মানচিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মসচেতনতা জাগুক সবার মধ্যে

সচিবালয়ে নিরাপত্তা বাহিনী ও দর্শনার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT