চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিক্যাবের নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 19, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিক্যাবের লোগো, বিশ্ব মানচিত্রের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিক্যাব লোগো

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এই নিন্দা ও প্রতিবাদ জানায় ডিক্যাব।

এতে আরও বলা হয়, ডিক্যাব মনে করে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।

বিশেষ করে প্রবীণ সাংবাদিক ও সম্পাদক নুরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে।

ডিক্যাব অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছে।

এ ছাড়া ডিক্যাব তার সাবেক সভাপতি আনিস আলমগীরের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে আনিস আলমগীরের গ্রেপ্তারের বিষয়ে সম্পাদক পরিষদ ও অন্যান্য সংগঠনের বিবৃতির সঙ্গে ডিক্যাব একাত্মতা প্রকাশ করছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে ডিক্যাব শনিবারের রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Tags: ডিক্যাবদৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টারনিন্দা ও প্রতিবাদ
Previous Post

পারল না বাংলাদেশ, ফাইনালে ভারত-পাকিস্তান

Next Post

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

Next Post
শরিফ ওসমান হাদির মরদেহের জন্য দাফনের জন্য প্রস্তুত কফিন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

চ্যানেল আই লোগো ও ভবনের প্রবেশদ্বার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাঙচুর ও লুটের ঘটনায় ছায়ানটের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT