চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 15, এপ্রিল 2023
in জনপদ, ভোলা
A A
ভোলার ৪ সাংবাদিকের ছবি, ডিজিটাল আইনে মামলার উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে সংবাদ প্রচারের জের ধরে চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও অন্যান্য আইনে ইউপি চেয়ারম্যানের মামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)। একইসাথে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ডিবিএসএফ সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের মামলা সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর ভয়াবহ হুমকি ও বাধা স্বরূপ। স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং অনতিবিলম্বে এ মামলা থেকে সাংবাদিক এসবি মিলন, আমজাদ হোসেন, এনামুল হক রিংকু এবং সালাম সেন্টুকে অব্যাহতি দিতে হবে। সংবাদপত্রে প্রকাশিত কোন সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে প্রতিকার পেতে পারেন। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি, যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।

উল্লেখ্য, লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নানা অনিয়ম এবং ইউপি মেম্বারদের হাতে তার মার খাওয়ার সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং অন্যান্য আইনে মামলা দায়ের করেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ।

Tags: ডিজিটাল আইনে মামলাডিবিএসএফভোলাসাংবাদিকের বিরুদ্ধে মামলা
Previous Post

কয়েকশ’ কোটি টাকা কামাতে চাই: তবীব মাহমুদ

Next Post

একা হলে ‘জ্বীন’ দেখতে চান ৩০ হাজার মানুষ! 

Next Post
অন্ধকার ঘরে একজন মহিলা ভীতসন্তপ্ত, ভুতের গল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একা হলে ‘জ্বীন’ দেখতে চান ৩০ হাজার মানুষ! 

সাবিলা নূর ও অন্য ব্যক্তি সেলুনের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিলা নূরের সেলুনের সামনে লম্বা লাইন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT