চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমকর্মী আব্দুল বারীর খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 13, জুন 2022
in বাংলাদেশ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা গণমাধ্যমকর্মী আব্দুল বারীর খুনিদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমকর্মী ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সোমবার (১৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সামনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) আয়োজনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় এ আয়োজনে বক্তারা দ্রুততম সময়ে হত্যা রহস্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের চার দিন অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত এর কোনো রহস্য আইনশৃঙ্খলা বাহিনী উদঘাটন করতে পারেনি। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী চৌকস। তারা দ্রুততম সময়ের মধ্যে যেকোনো ঘটনার ক্লু বের করতে সক্ষম। কিন্তু দুঃখের বিষয় একজন গণমাধ্যমকর্মী নৃশংসভাবে খুন হলো, কিন্তু তার কোনো ক্লু এখনও উদঘাটন করতে পারেনি তারা। এটা তাদের চরম ব্যর্থতা।

বারীর খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, এর আগেও সাংবাদিক খুন হয়েছে হাতিরঝিলে। তার কোনো কূল-কিনারা জানা যায়নি। খুনিদের বিচার হয়নি। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জীবনের নিরাপত্তা দেওয়া। অথচ একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলো, কিন্তু এখনও খুনিদের গ্রেফতার করা হয়নি।

দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তরা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন বার বার পিছিয়ে দেওয়া হয়েছে। এটা কেন হচ্ছে? সাধারণ নাগরিক হলেও তো বিচার পাওয়ার অধিকার রাখে। একইভাবে যখনই কোনো সাংবাদিক নৃশংস হত্যার শিকার হন, তখন বিচার না হওয়া দুঃখজনক।

Previous Post

আওয়ামীলীগকে জবাই করছে ইসি: আরফানুল হক রিফাত

Next Post

তক্ষকের দাম ছয় লাখ পঞ্চাশ হাজার, বেচাকেনার সময় আটক এক

Next Post
তক্ষকের দাম ছয় লাখ পঞ্চাশ হাজার, বেচাকেনার সময় আটক এক. Channel i News - চ্যানেল আই নিউজ

তক্ষকের দাম ছয় লাখ পঞ্চাশ হাজার, বেচাকেনার সময় আটক এক

এমপি বাহার আইন না মেনে নিজের ইজ্জত হারালো: ইসি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি বাহার আইন না মেনে নিজের ইজ্জত হারালো: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT