চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবিকে মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 05, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিবি পুলিশের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মানুষ যেন ডিবিকে আস্থার জায়গা মনে করে। যে কোনো সমস্যায় মানুষ যেন ডিবির কাছে আসে এমন আস্থার জায়গায় নিয়ে যেতে হবে।

গতকাল ৪ অক্টোবর বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয় পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট। আমি নিঃসন্দেহে বলবো যে, ডিএমপির ডিবি যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সব সময় এগিয়ে রয়েছে। আমি মনে করি, ডিবি অপরাধ দমনে নতুন প্রযুক্তি ব্যবহার করে মানুষের আস্থার প্রতীক হবে।

সভায় ডিবির সকল অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নবনিযুক্ত কমিশনার বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ছোট ঘটনাও অনেক সময় বড় ঘটনায় রূপ নেয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোন অবস্থায় কোন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়া যাবে না।

ডিএমপি কমিশনার বলেন, শুধুমাত্র অপরাধ নিয়ন্ত্রণের জন্য ডিবি নয়। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ নিয়ে গবেষণা করাও ডিবির কাজ। কোন বয়সের মানুষ কী জাতীয় অপরাধে বেশি জড়িত হয়, কোন এলাকায় কোন অপরাধে মানুষ বেশি জড়িত হয়, তা নিয়ে গবেষণা করতে হবে।

সভায় ডিবির সাম্প্রতিক উল্লেখ্যযোগ্য সাফল্য সম্পর্কে নবনিযুক্ত পুলিশ কমিশনারকে অবহিত করা হয়। ডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ডিএমপি কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন ও কিছু বিষয়ে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপিডিএমপি কমিশনারডিবিঢাকা মেট্রোপলিটন পুলিশ
Previous Post

সিটি-বার্সা-অ্যাটলেটিকোর জয়, বিধ্বস্ত পিএসজি

Next Post

মেসিকে ছাড়া জয়ের দেখা পাচ্ছেই না মিয়ামি

Next Post
দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে ছাড়া জয়ের দেখা পাচ্ছেই না মিয়ামি

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিত্র, শক্তি উৎপাদনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পারমাণবিক শক্তির অধিকারী হচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT