চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়: ডিবি পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 18, জুলাই 2023
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
ঢাকা শহরে জনসমাগম, অফিসের দিন পদযাত্রা ও জনসাধারণের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র পদযাত্রা অফিসের দিন না করলে ভালো হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দো বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, এমন কর্মসূচিতে অনেক জনভোগান্তি হয়।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি আজ। ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

রাজধানীর গাবতলী থেকে সকাল ১০টায় কর্মসূচি শুরু করে বিকেল ৪টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সমমনা ৩৬টি দল ঢাকার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।

দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়।একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে বিএনপি নেতাকর্মীরা কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে যায়।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিরপুর বাঙলা কলেজের সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট দিয়ে পদযাত্রা করছে।

‘সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে’- জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, এসব কর্মসূচি থাকলে অনেক জনভোগান্তি হয়।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর বাসার বলেন, মিরপুর বাঙলার কলেজের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আমিনবাজারে যানজট
গাবতলীতে বিএনপির পদযাত্রা ও পুলিশের চেকপোস্টের কারণে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর সেতু পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গাবলতীতে বিএনপির পদযাত্রার কারণে সড়কের ঢাকামুখী লেন আমিনবাজারে যানজট সৃষ্টি হয়েছে।

বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এক দফা দাবি আদায়ে গাবতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

Tags: জনভোগান্তিডিবিবিএনপি পদযাত্রা
Previous Post

দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেবে, এই আশায় আত্মহত্যা!

Next Post

রাজনৈতিক দল ও নেতৃত্বের বক্তব্যে পরিস্থিতি বিষাক্ত হচ্ছে: ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

Next Post
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের লোগো, হাতে ধরা তলোয়ার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল ও নেতৃত্বের বক্তব্যে পরিস্থিতি বিষাক্ত হচ্ছে: ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক থাইল্যান্ড-মালয়েশিয়া-ফিলিপিন্সের গ্রুপে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT