চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসচাপায় ডিবির ওসি নিহত, অগ্রিম মরনোত্তর দেহ দান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in গাজীপুর, জনপদ
A A
ডিবির ওসি নিহতের ঘটনায় শোক প্রকাশ ও শোকসভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বাসচাপায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা সড়কের গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি রেখে সড়ক পার হয়ে পুলিশ লাইনসের বিপরীতে একটি দোকানে যান মোস্তাফিজ। কাজ সেরে ফেরার পথে চান্দনায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়। আটক চালকের নাম সুমন মিয়া। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, ‘ওসি মোস্তাফিজ ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন বলে জেনেছি।’

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, বাসটি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে, নিহত মোস্তাফিজ হাসান ২০১৫ সালে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দান করে দিয়েছেন। পাশাপাশি তার মৃত্যুসংবাদ কাউকে জানাতে নিষেধ করেছেন এবং কোনরকম ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে নিষেধ করে দিয়েছেন।

২০২১ সালের আগস্টে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমার পরিচিত জনদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি আমার শরীর ১৫/৯/২০১৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দান করে রেখেছি। আমি আশা করছি আমার মৃত্যুর পর আপনারা আমার ইচ্ছে বাস্তবায়নে সহযোগিতা করবেন। আরও জানাচ্ছি যে, মৃত্যুর পর আমার মৃত্যুর সংবাদ যত কম মানুষ জানবে আমি ততোই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার মৃত্যুর সংবাদ কোনভাবেই প্রচার করবেন না। কোন মসজিদের মাইকে, রিক্সার মাইকে, মোবাইল ফোনে, সামাজিক মাধ্যমে ইত্যাদি কোনভাবেই প্রচার করবেন না। মৃত্যুর পর আমার শরীর নিয়ে কোনরকম ধর্মীয় আনুষ্ঠানিকতা (যেমন: জানাযা ইত্যাদি) করবেন না। আমি যদি ঋণগ্রস্থ অবস্থায় মারা যাই আর আমার সঞ্চিত অর্থ থেকে ঋণ পরিশোধ না হয় তবে কেউ অপরিশোধিত ঋণ এর জন্য ক্ষমা চাইবেন না বা ব্যাক্তিগত অর্থ দিয়ে তা পরিশোধ করবেন না। পার্থিব জীবনে কারও সাথে কৃত আমার অন্যায়ের জন্য কেউ ক্ষমা চাইবেন না। কারন: ‘‘ভিক্ষায় পাওয়া স্বর্গের চেয়ে, কার্য্যাধীকারে লব্ধ/নরক আমার নিকট অধিকতর আনন্দের!’’

Previous Post

বিসিবির নির্বাচন কমিশনে আছেন যারা

Next Post

ইয়েমেনের কাছে হেরে হতাশ মোরসালিন

Next Post
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের কাছে হেরে হতাশ মোরসালিন

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ খেলতে দুভাগে আমিরাত যাবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT