চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযান চালিয়ে গ্রেপ্তার করা আমাদের রুটিন ওয়ার্ক: ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 22, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ডিবি প্রধানের অফিসে বসে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে অভিযান চালিয়ে তাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর উন্নয়নমূলক কাজে বহিরাগতরা এসে যেন কোন প্রকার হামলা করতে না পারে, সেজন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা আমাদের ‘রুটিন ওয়ার্ক’।

মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতা বা অঘটন ঘটার আশঙ্কাও নেই বলে জানিয়েছেন ডিবি প্রধান।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ হারুন অর রশীদ।

মহাসমাবেশকে ঘিরে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন: আগামীতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে প্রতিটি সমাবেশকে ঘিরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং অতীতে যেমন সুন্দরভাবে সমাবেশ হয়েছে আগামীতেও আশা করছি সুন্দরভাবে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষজন যাতে স্বাভাবিকভাবে আসতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করবো।

হারুন বলেন, এক সময় এই ঢাকা শহরে একদল সমাবেশ করতে অন্য দল করতে পারতো না। এরকম ঘটনা অতীতে আমরা দেখেছি। এখন দেখেন ঢাকায় একই দিনে ৩/৪টি দল একসঙ্গে বড় বড় সমাবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি সমাবেশকে নিরাপত্তা দিচ্ছে। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

বিএনপির অভিযোগ চেকপোস্ট ও অভিযান চালিয়ে তাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে এবং কয়েকদিন রেখে পরে আদালতে পাঠানো হচ্ছে, বিষয়টি এমন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন: আপনারা জানেন ঢাকায় অনেকগুলো কেপিআই রয়েছে এবং উন্নয়নমূলক কাজ চলছে। এগুলো তদারকি করাও আমাদের কাজ।

তিনি বলেন, আমরা মনে করি, অনেক বহিরাগাতরা ঢাকায় আসেন। তারা ঢাকায় এসে যেন কোনো নাশকতা ঘটাতে না পারে অথবা কেপিআইগুলোতে যাতে কোনো হামলা করতে না পারে সেবিষয়ে আমরা রুটিন মাফিক কাজ করি।

এখন ঢাকায় কোনো রাজনৈতিক দলের সমাবেশ থাকলে বিষয়টি বেশি চোখে পড়ে। আজও আমরা অভিযান চালিয়েছি আজও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমাদের রুটিন ওয়ার্ক, যোগ করেন তিনি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঢাকায় বেশি চেকপোস্ট থাকায় ও অনেক অভিযান পরিচালনার কারণে ঢাকার পরিবেশ অনেক সুন্দর ও নিরাপদ। মানুষজন সাচ্ছন্দ্যে চলাচল করতে পাড়ছে। আমরা অনেক ছিনতাইকারী, ডাকাত গ্রেফতার করছি। এখন রাজধানীতে যদি আামাদের টহল পার্টি না থাকে চেকপোস্ট না থাকে তবে ঢাকা শহর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠবে।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা আছে কি না? জানতে চাইলে ডিবি প্রধান বলেন: সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মহাসমাবেশ হয়েছে। সেগুলোতে কোনো ধরনের অঘটন ঘটে নাই। তাই আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই।

Tags: গ্রেপ্তারডিবি প্রধানবিএনপি মহাসমাবেশহারুন অর রশীদ
Previous Post

কুমারী পূজা: পূজামণ্ডপ ও মন্দিরে চলছে দেবীর আরাধনা

Next Post

বিশ্বকাপ: পয়েন্ট টেবিলে কে কোথায়

Next Post
India cricket players celebrating during a match with Bangladesh players in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ: পয়েন্ট টেবিলে কে কোথায়

ব্র্যাড পিট ও এক নারীর ছবি, উজ্জ্বল হাসি ও সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চুটিয়ে প্রেম করছেন ব্র্যাড পিট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT