চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় দাঁড়িয়ে রোগীর স্বজনবেশে গাড়ি ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
রাস্তায় রোগীর স্বজনবেশে গাড়ি ছিনতাইকারীরা ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় দাঁড়িয়ে রোগীর স্বজনবেশে গাড়িতে এগিয়ে দেওয়ার সহায়তা চেয়ে গাড়ি ছিনতাই করা ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তাররা হলেন- মো. রানা (৩০), মো. বিশাল (২৩), মো. রুবেল (২২), মো. রাব্বী (২২) ও মো. নয়ন ইসলাম (২৪)।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা প্রাইভেটকার, পিকআপ ভ্যান, চারটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ঘটনার বিবরণে তিনি জানান, রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা কাজল চন্দ্র মহন্ত (৩২) পেশায় একজন রেন্ট এ কারের গাড়িচালক। গত ১৪ ডিসেম্বর রাত ২টার দিকে দিনভর যাত্রী পরিবহন শেষে বাসায় ফিরছিলেন তিনি।

রাজধানীর সোনারগাঁও মোড় থেকে পান্থপথে যাওয়ার পথে এক ব্যক্তি তাকে গাড়ি থামানোর সংকেত দেন। গাড়ি থামালে একজন এগিয়ে এসে জানান, তার এক স্বজন অসুস্থ। রাতে গাড়ি পাচ্ছেন না জানিয়ে গাড়িচালক কাজলকে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন ওই ব্যক্তি।

মানবিক দিক বিবেচনায় কাজল যেতে রাজি হলে চলে দরদাম। পরে ৯০০ টাকা ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দিতে রাজি হলে উঠে পড়েন পাঁচজন।

গাড়িটি হেমায়েতপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি যাওয়ার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালকের গলায় ছুড়ি ও গামছা পেচিয়ে হত্যার হুমকি দেয়।

পরে চালক কাজলকে গাড়ির পেছনের সিটে নিয়ে হাত-পা বেঁধে ফেলে গাড়ির নিয়ন্ত্রণ নেয় ছিনতাইকারীরা। হাত-পা বাঁধা অবস্থায় চালক কাজলকে গাজীপুর কালিয়াকৈর রেল গেট এলাকায় ফেলে পালিয়ে যায়।  সেসময় তার মোবাইল কিংবা টাকা পয়সা না নিলেও মোবাইল নম্বর নিয়ে যায় চক্রের সদস্যরা।

এরপর তার মোবাইল ফোনে যোগাযোগ করে গাড়ি ফিরিয়ে দেওয়ার নামে আবারও টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।

এদিকে, এই চক্রের হাতেই ছিনতাইয়ের শিকার হয়ে পণ্যবাহী পিকআপ ভ্যান হারিয়েছেন মো. দেলোয়ার। তিনি গত ১৯ ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার থেকে আদা রসুনের বস্তা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। পথে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এই চক্রের কবলে পড়েন তিনি।

একটি প্রাইভেটকার দিয়ে তার গতিরোধ করে অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে মালামাল ভর্তি পিকআপ ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। আর দেলোয়ারকে একটি পুকুরে ফেলে দেয়। যদিও নিজের চেষ্টায় মৃত্যুর হাত থেকে রক্ষাপান দেলোয়ার।

ডিবি প্রধান বলেন, সড়কে দাঁড়িয়ে গাড়ি থামার সংকেত দিয়ে অসুস্থ যাত্রীর স্বজনবেশে গাড়িতে উঠে অস্ত্রের মুখে গাড়ি ছিনতাই করে এ চক্রটি। ছিনতাইকরা গাড়ি ফেরত দেওয়ার নামে আবারও টাকা আদায় করত তারা। এই মামলায় ভুক্তভোগীর কাছ থেকে গাড়ি পেরত দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা আদায় করে। এরপর সেই প্রাইভেটকার ব্যবহার করে মালবাহী পিকআপ ছিনতাই করে। চক্রের সদস্যরা ছিনতাই করা পিকআপ ভ্য়ান দিয়ে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে। অভিযোগের প্রেক্ষিতে ডিবির তেজগাঁও বিভাগ তদন্তে নেমে এইসব ছিনতাইয়ের সন্ধান পায়।

এ চক্রের সদস্যরা এক সময় মোবাইল ছিনতাই করত। এরপর তারা গাড়ি ছিনতাই শুরু করে।   এক সময় এরা সবাই লেগুনা চালক ও হেলপার হিসেবে কাজ করতো ।

তিনি আরও বলেন, চক্রের প্রত্যেক সদস্যের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুই ঘটনায় তাদের বিরুদ্ধে কলাবাগান ও আশুলিয়া থানায় মামলা হয়েছে।

Tags: গ্রেপ্তার ৫ডিবি
Previous Post

আগামীকাল শুভ বড়দিন

Next Post

বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

Next Post
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

নসরুল হামিদ জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি ভোটে হবে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ: নসরুল হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT