চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বিদায়ী ম্যাচে ডেভিড বুনকে সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 28, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রামে ক্রিকেট ম্যাচে ডেভিড বুনকে সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ডেভিড বুন। আইসিসির এলিট প্যানেলের এই ম্যাচ রেফারির শেষ ম্যাচ পরিচালনা হতে চলেছে এটি। বিদায় স্মরণীয় করতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তিকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ডেভিড বুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

৬৫ বর্ষী বুন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৭টি এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন।

ডেভিড বুনের ম্যাচ রেফারির যাত্রার শুরু যেমন স্মরণীয়, শেষটাও তেমনি রোমাঞ্চকর। ২০১১ সালে বুলাওয়েতে প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে খেলেছিল জিম্বাবুয়ে। আর বিদায়ের মঞ্চেও সেই জিম্বাবুয়ে। ১৪ বছর ম্যাচ রেফারি হিসেবে ১৮৩টি ওয়ানডে, ১১৯টি টি-টুয়েন্টি এবং ৭টি মেয়েদের টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। আজকের টেস্টটি তার ৮৭তম এবং এই ভূমিকায় শেষ উপস্থিতি।

Tags: চট্টগ্রাম টেস্টফাহিমবাংলাদেশ-জিম্বাবুয়েবিসিবিলিড স্পোর্টস
Previous Post

কাশ্মীর ইস্যুতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Next Post

প্রথম সেশনে বাংলাদেশের দুই সাফল্য

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে, খেলোয়াড়রা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে বাংলাদেশের দুই সাফল্য

আর রহমানের সুর চুরি অভিযোগের প্রতিবাদে পারফর্ম করছেন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমানের বিরুদ্ধে ‘সুর চুরি’র অভিযোগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT