চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকে কুপিয়ে খুন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:55 পূর্বাহ্ন 05, মে 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জেলা প্রশাসকের কার্যালয় ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকেও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতের নাম লুলু আল মারজান (৪০) তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী।

পূর্ব শত্রুতার জেরে বাড়ীতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মারজানকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের ভাই শফিউল্লাহ তুহিন বলেন, জমি দখল-বেদখল নিয়ে তার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের মধ্যে কয়েক যুগ ধরে বিরোধ চলছে। এর জের ধরে ১৯৯৯ সালে তার বাবাকে খুন করেছিল প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার ২৫ বছর পর একই বিরোধের জেরে তারা তার বোনকে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Tags: উখিয়াকুপিয়ে হত্যাজমি নিয়ে বিরোধ
Previous Post

ইউনাইটেডের কপাল পোড়াল ভিএআর

Next Post

ঢাকায় বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা নেই, ভিন্নমত আছে

Next Post
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, শহরের বিল্ডিং ও রাস্তা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা নেই, ভিন্নমত আছে

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, নির্মাণাধীন সড়ক ও ড্রেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ৭৬ ভাগ কাজ শেষ হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT